৯/৩৭. অধ্যায়ঃ

মসজিদে যাঞ্ছা করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৭০

حَدَّثَنَا بِشْرُ بْنُ آدَمَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ هَلْ مِنْكُمْ أَحَدٌ أَطْعَمَ الْيَوْمَ مِسْكِينًا ‏"‏ ‏.‏ فَقَالَ أَبُو بَكْرٍ رضى الله عنه - دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا أَنَا بِسَائِلٍ يَسْأَلُ فَوَجَدْتُ كِسْرَةَ خُبْزٍ فِي يَدِ عَبْدِ الرَّحْمَنِ فَأَخَذْتُهَا مِنْهُ فَدَفَعْتُهَا إِلَيْهِ ‏.‏

আবদুর রহমান ইবনু আবূ বক্‌র (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আজ মিসকিনকে আহার করিয়েছে? আবু বকর (রাঃ) বললেন, আমি মসজিদে ঢুকেই এক ভিক্ষুকের সাক্ষাৎ পেলাম। আমি আবদুর রহমানের হাতে এক টুকরা রুটি পেয়ে তার থেকে সেটা নিয়ে ভিক্ষুককে দান করলাম।

দূর্বলঃ তবে ভিক্ষুকের ঘটনা বাদে সহীহ।[১৬৭০] হাকিম, বায়হাক্বী, ত্বাবারানী। ইমাম হাকিম বলেন, মুসলিমের শর্তে সহীহ। ইমাম যাহাবী তার সাথে একমত পোষণ করেছেন। শায়খ আরবানী ‘সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ’ গ্রন্থে বলেন, এটা তাঁদের উভয়ের পক্ষ থেকে আশ্চর্যকর ব্যাপার! কেননা ইমাম যাহাবী নিজেই সানাদের মুবারক ইবনু ফাযালাহকে ‘যু‘আফা ওয়াল মাতরূকীন’ গ্রন্থে উল্লেখ করেছেন। ইমাম আহমাদ ও নাসায়ী তাকে দুর্বল বলেছেন। তাছাড়া তিনি তাদলীস করতেন এবং তিনি এ হাদীসটি আন আন শব্দে বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন