৯/৪০. অধ্যায়ঃ
যে ব্যক্তি তার সমস্ত সম্পদ দান করতে চায়
সুনানে আবু দাউদ : ১৬৭৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৭৬
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ خَيْرَ الصَّدَقَةِ مَا تَرَكَ غِنًى أَوْ تُصُدِّقَ بِهِ عَنْ ظَهْرِ غِنًى وَابْدَأْ بِمَنْ تَعُولُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সচ্ছলতা রেখে যে দান করা হয় সেটাই সর্বোত্তম দান, অথবা সচ্ছল অবস্থায় যা দান করা হয়। দান আরম্ভ করবে তোমার পোষ্যদের থেকে।
সহীহঃ বুখারী।
