৯/৪২. অধ্যায়ঃ
পানি পান করানোর ফজিলত
সুনানে আবু দাউদ : ১৬৭৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৬৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدٍ، أَنَّ سَعْدًا، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ أَىُّ الصَّدَقَةِ أَعْجَبُ إِلَيْكَ قَالَ " الْمَاءُ " .
সাঈদ (রা:) হতে বর্ণিতঃ
একদা সা’দ ইবন উবাদা (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বললেন, আপনার কাছে কোন সাদাকা অধিক পছন্দনীয়? তিনি বললেনঃ পানি (পান করানো)।
