১/৬৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৭৩ - অসম্পূর্ণ ওজু সংশোধন
ওজুর মধ্যে কোনো অঙ্গের কোনো অংশ শুকনা থাকলে
অসম্পূর্ণ ওজু হলে ফিরে গিয়ে উত্তমভাবে ওজু করার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ১৭৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৭৩
حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ، أَنَّهُ سَمِعَ قَتَادَةَ بْنَ دِعَامَةَ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ وَقَدْ تَوَضَّأَ وَتَرَكَ عَلَى قَدَمَيْهِ مِثْلَ مَوْضِعِ الظُّفْرِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ﷺ «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ».قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا الْحَدِيثُ لَيْسَ بِمَعْرُوفٍ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ وَلَمْ يَرْوِهِ إِلاَّ ابْنُ وَهْبٍ وَحْدَهُ وَقَدْ رُوِيَ عَنْ مَعْقِلِ بْنِ عُبَيْدِ اللَّهِ الْجَزَرِيِّ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ نَحْوَهُ قَالَ «ارْجِعْ فَأَحْسِنْ وُضُوءَكَ» .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ওজু করে নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হল। কিন্তু (ওজুতে) তার পায়ে নখ পরিমাণ জায়গা শুকনা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, ‘ফিরে যাও এবং উত্তমরূপে আবার ওজু করে এসো।
হাদীস থেকে শিক্ষাঃ১. ওজুর অঙ্গগুলি পূর্ণরূপে ধৌত করা ওয়াজিব। ওজুতে যেসব অঙ্গ ধৌত করা ওয়াজিব সেসবের কোনটি ধৌত করা কেউ ছেড়ে দিলে, চাই তা অজ্ঞতা বা ভুল বশতঃ হোক না কেন তার পবিত্রতা অর্জন শুদ্ধ হবে না। এ ব্যাপারে সকলে একমত।২. হাদীসটি আরো প্রমাণ করে, অজ্ঞ লোককে বন্ধুত্ব সুলভ আচরণের সাথে তা’লীম দিতে হবে।৩. জ্ঞানী ব্যক্তি কোন ভুল ও অন্যায় দেখলে তাতে নীরব থাকবেন না বরং তা সংশোধন ও দূর করবেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেছেন, এ হাদীসটি প্রসিদ্ধ নয়। এটি কেবল ইবনু ওয়াহ্হাব বর্ণনা করেছেন। আর মা’ক্বিল ইবনু ‘উবাইদুল্লাহ আল-জাযাবী আবূ যুবাইর হতে, তিনি জাবির (রাঃ) হতে, তিনি ‘উমর (রাঃ) হতে, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে রয়েছেঃ তিনি বলেছেন, ‘ফিরে যাও এবং উত্তমরূপে ওজু করে এসো।’
সুনানে আবূ দাউদ হাদিস ১৭৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওজু পূর্ণভাবে করার শিক্ষা এসেছে। এক ব্যক্তি ওজু করে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এলেন, কিন্তু তাঁর পায়ে নখ পরিমাণ জায়গা শুকনা ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বললেন, ফিরে যাও এবং উত্তমভাবে আবার ওজু করে এসো। তাই “অসম্পূর্ণ ওজু” এবং “উত্তমভাবে ওজু করা” এই হাদিসের মূল বিষয়। এখানে অল্প জায়গা শুকনা থাকার কথাও স্পষ্টভাবে বলা হয়েছে। হাদিসের শেষে ইমাম আবূ দাউদ (রহঃ) উল্লেখ করেন, এই বর্ণনাটি প্রসিদ্ধ নয় এবং সানাদ সম্পর্কেও মন্তব্য করেন। তাই ব্যাখ্যায় মূল শিক্ষা নেওয়ার পাশাপাশি সানাদ মন্তব্যও আলাদা করে বোঝা দরকার। ওজুতে অঙ্গ ভেজানোতে অবহেলা না করার শিক্ষা এখানে সরাসরি আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওজুতে পায়ের কোনো অংশ শুকনা থেকে গেলে তা গুরুত্বের সাথে দেখা হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) লোকটিকে উত্তমভাবে ওজু করে আসতে বলেছেন।
- অল্প জায়গাও বাদ পড়লে ওজু সংশোধনের প্রয়োজন বোঝানো হয়েছে।
- হাদিসের সানাদ নিয়ে আবূ দাউদ (রহঃ)-এর মন্তব্যও উল্লেখযোগ্য।
