১১/১৫. অধ্যায়ঃ
কুরবানির পশু পরিবর্তন
সুনানে আবু দাউদ : ১৭৫২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৭৫২
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، وَحَفْصُ بْنُ عُمَرَ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، - قَالَ أَبُو الْوَلِيدِ - قَالَ سَمِعْتُ أَبَا حَسَّانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ بِذِي الْحُلَيْفَةِ ثُمَّ دَعَا بِبَدَنَةٍ فَأَشْعَرَهَا مِنْ صَفْحَةِ سَنَامِهَا الأَيْمَنِ ثُمَّ سَلَتَ عَنْهَا الدَّمَ وَقَلَّدَهَا بِنَعْلَيْنِ ثُمَّ أُتِيَ بِرَاحِلَتِهِ فَلَمَّا قَعَدَ عَلَيْهَا وَاسْتَوَتْ بِهِ عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ بِالْحَجِّ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মদীনা থেকে হজ্জের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার সময় যুল-হুলাইফায় যুহরের সালাত আদায় করেন। অতঃপর তিনি কুরবানির উট আনালেন এবং তার কুঁজের ডান পাশে জখম করে রক্ত প্রবাহিত করলেন, তারপর একজোড়া জুতা তার গলায় বেঁধে দিলেন। পরে তাঁর সওয়ারি আনা হলে তিনি তার পিঠে উপবিষ্ট হলেন এবং তা 'আল-বায়দায়' তাকে নিয়ে দাঁড়ালে তিনি হজ্জের ‘তালবিয়া’ পাঠ করলেন।
