১১/২২. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৭৭২ - ইবনু উমরের চার আমল
হজ্জের মধ্যে শর্ত যোগ করা প্রসঙ্গে
ইবনু উমর (রাঃ)-এর আমলে সুন্নাহ অনুসরণ
সুনানে আবূ দাউদ : ১৭৭২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৭৭২
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا . قَالَ مَا هُنَّ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةِ . فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَمَّا الأَرْكَانُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ﷺ يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ فِإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَلْبَسُ النِّعَالَ الَّتِي لَيْسَ فِيهَا شَعْرٌ وَيَتَوَضَّأُ فِيهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا وَأَمَّا الصُّفْرَةُ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَصْبُغُ بِهَا فَأَنَا أُحِبُّ أَنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا الإِهْلاَلُ فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللَّهِ ﷺ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ .
'উবায়দ ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ
একদা তিনি ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ)-কে বলেন, হে আবূ ‘আবদুর রহমান! আমি আপনাকে এমন চারটি আমল করতে দেখি, যা আপনার অন্য কোনো সাথীকে করতে দেখি না। তিনি বললেন, হে ইবনু জুরাইজ! সেগুলো কি? তিনি বললেন, আপনি দুই রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোন রুকন স্পর্শ করেন না। আপনি সিবতী চামড়ার জুতা পরেন। আপনি হলুদ রঙ ব্যবহার করেন এবং আপনি মাক্কাহতে থাকাবস্থায় লোকজন যিলহাজ্জ মাসের চাঁদ দেখে ইহরাম বাঁধে, কিন্তু আপনি ‘তারবিয়ার দিন’ না আসা পর্যন্ত ইহরাম বাঁধেন না।অতঃপর এর জবাবে ‘আবদুল্লাহ ইবনু ‘উমর (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দুই রুকনে ইয়ামানী ছাড়া অন্য কোন রুকন স্পর্শ করতে দেখিনি। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে পশমহীন জুতা পরতে দেখেছি, তিনি সেটা পরা অবস্থার উযুও করতেন। সুতরাং আমি তা পরতে পছন্দ করি। হলুদ রং- আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে হলদে রং ব্যবহার করতে দেখেছি। কাজেই আমি তা পছন্দ করি। আর ইহরাম বাঁধা- আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর সওয়ারী সফরের উদ্দেশ্যে না দাঁড়ানো পর্যন্ত ইহরাম বাঁধতে দেখিনি।
[১৭৭২]
সুনানে আবূ দাউদ হাদিস ১৭৭২-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমর (রাঃ)-এর চারটি আমল নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে বলা হয়, আপনি দুই রুকনে ইয়ামানী ছাড়া অন্য রুকন স্পর্শ করেন না, সিবতি চামড়ার জুতা পরেন, হলুদ রং ব্যবহার করেন এবং মক্কায় থাকলেও তারবিয়ার দিন পর্যন্ত ইহরাম বাঁধেন না। ইবনু উমর (রাঃ) প্রতিটি কাজের উত্তর দেন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল দেখে। তিনি বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে দুই ইয়ামানী রুকন ছাড়া অন্য রুকন স্পর্শ করতে দেখেননি। তিনি তাঁকে পশমহীন জুতা পরতে ও তাতে উযু করতে দেখেছেন। হলুদ রং ব্যবহার করতে দেখেছেন। আর ইহরামের ব্যাপারে বলেন, সাওয়ারি সফরের উদ্দেশ্যে না দাঁড়ানো পর্যন্ত তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে ইহরাম বাঁধতে দেখেননি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবনু উমর (রাঃ) নিজের আমলের ভিত্তি হিসেবে সুন্নাহ তুলে ধরেছেন।
- তাওয়াফে দুই রুকনে ইয়ামানী স্পর্শের কথা এসেছে।
- সাহাবীরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দেখা আমল যত্ন করে অনুসরণ করতেন।
- ইহরামের সময় নিয়েও তিনি দেখা আমলের কথা বলেছেন।
