১১/৩৮. অধ্যায়ঃ
মুহরিম ব্যক্তির গোসল করা
সুনানে আবু দাউদ : ১৮৩৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৩৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ نُبَيْهِ بْنِ وَهْبٍ، قَالَ اشْتَكَى عُمَرُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ مَعْمَرٍ عَيْنَيْهِ فَأَرْسَلَ إِلَى أَبَانَ بْنِ عُثْمَانَ - قَالَ سُفْيَانُ وَهُوَ أَمِيرُ الْمَوْسِمِ - مَا يَصْنَعُ بِهِمَا قَالَ اضْمِدْهُمَا بِالصَّبِرِ فَإِنِّي سَمِعْتُ عُثْمَانَ - رضى الله عنه - يُحَدِّثُ ذَلِكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
নুবাইহ্ ইবনু ওয়াহাব (রহঃ) হতে বর্ণিতঃ
উমর ইবন উবাইদুল্লাহ ইবন মা'মারের চোখের অসুখ হলো। তিনি আবান ইবন উসমান (রাঃ)-এর কাছে জানতে চেয়ে পাঠালেন, এখন কি করণীয়? সুফিয়ান বলেন, তিনি (আবান) ছিলেন আমীরুল হজ্জ। তিনি বললেন, ‘সাবার’ নামক তিতা গাছের রস চোখে লাগাও। কেননা আমি উসমান (রাঃ)-কে এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ) সূত্রে হাদীস বর্ণনা করতে শুনেছি।
