১/৭৩. অধ্যায়ঃ
কাঁচা গোশত স্পর্শ করলে ওজু করতে ও হাত ধুতে হবে কিনা
সুনানে আবু দাউদ : ১৮৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৮৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، وَأَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، وَعَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ، - الْمَعْنَى - قَالُوا حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ، أَخْبَرَنَا هِلاَلُ بْنُ مَيْمُونٍ الْجُهَنِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، - قَالَ هِلاَلٌ لاَ أَعْلَمُهُ إِلاَّ عَنْ أَبِي سَعِيدٍ . وَقَالَ أَيُّوبُ وَعَمْرٌو أُرَاهُ - عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ بِغُلاَمٍ وَهُوَ يَسْلُخُ شَاةً فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " تَنَحَّ حَتَّى أُرِيَكَ فَأَدْخَلَ يَدَهُ بَيْنَ الْجِلْدِ وَاللَّحْمِ فَدَحَسَ بِهَا حَتَّى تَوَارَتْ إِلَى الإِبْطِ ثُمَّ مَضَى فَصَلَّى لِلنَّاسِ وَلَمْ يَتَوَضَّأْ . قَالَ أَبُو دَاوُدَ زَادَ عَمْرٌو فِي حَدِيثِهِ - يَعْنِي - لَمْ يَمَسَّ مَاءً . وَقَالَ عَنْ هِلاَلِ بْنِ مَيْمُونٍ الرَّمْلِيِّ وَرَوَاهُ عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِلاَلٍ عَنْ عَطَاءٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً لَمْ يَذْكُرَا أَبَا سَعِيدٍ .
আবূ সাঈদ হতে বর্ণিতঃ
একদা নবী (ﷺ) একটি বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তখন একটি বকরির চামড়া ছাড়াচ্ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি একটু সরে যাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এ বলে তিনি বকরির চামড়া ও গোশতের মাঝখানে হাত ঢুকিয়ে দিলেন। এমনকি তাঁর হাত বগল পর্যন্ত ঢুকে গেল। অতঃপর সেখান থেকে উঠে গিয়ে ওজু না করেই তিনি লোকদের সালাত আদায় করালেন। আমর তাঁর বর্ণিত হাদিসে আরো উল্লেখ করেন যে, ‘তিনি পানিও স্পর্শ করেননি’। এছাড়া হিলাল ‘আতা থেকে সাঈদের নাম উল্লেখ না করে রাসূলুল্লাহ (ﷺ)-এর সূত্রে হাদিসটি মুরসালভাবে বর্ণনা করেছেন।
সহীহ।হাদীস থেকে শিক্ষাঃ১। কাঁচা গোশত স্পর্শ করলে উযু করতে হয় না।২। অন্যের প্রতি নাবী (ﷺ) এর সহযোগীতা ও বদান্যতা।তিনি বলেন, এছাড়া হিলাল হতে ‘আত্বা থেকে আবূ সাঈদের নাম উল্লেখ না করে রসলুল্লাহ (ﷺ) এর সূত্রে হাদীসটি মুরসালভাবে বর্ণনা করেছেন।
