১১/৫৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ১৮৯৯ - রুকন ও দরজার মাঝে দোয়া

সাফা ও মারওয়ার মাঝে তাওয়াফ (সাঈ) করা

রুকন ও দরজার মাঝে অবস্থান ও আশ্রয়ের দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৮৯৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الْمُثَنَّى بْنُ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ طُفْتُ مَعَ عَبْدِ اللَّهِ فَلَمَّا جِئْنَا دُبَرَ الْكَعْبَةِ قُلْتُ أَلاَ تَتَعَوَّذُ . قَالَ نَعُوذُ بِاللَّهِ مِنَ النَّارِ . ثُمَّ مَضَى حَتَّى اسْتَلَمَ الْحَجَرَ وَأَقَامَ بَيْنَ الرُّكْنِ وَالْبَابِ فَوَضَعَ صَدْرَهُ وَوَجْهَهُ وَذِرَاعَيْهِ وَكَفَّيْهِ هَكَذَا وَبَسَطَهُمَا بَسْطًا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَفْعَلُهُ .

‘আমর ইবনু শু‘আইব (রহঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ

আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনুল ‘আস (রাঃ)-এর সাথে বায়তুল্লাহ তাওয়াফ করি। আমরা যখন কা‘বার পিছনে যাই তখন আমি বলি, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন না কেন? তিনি বললেন, আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। অতঃপর তিনি সম্মুখে গিয়ে হাজরে আসওয়াদে চুমু খেলেন, রুকনে ইয়ামানী এবং দরজার মাঝখানে কিছুক্ষণ অবস্থান করলেন, তাঁর বুক, চেহারা, উভয় বাহু এবং হাতের তালু স্থাপন করে তা বিছিয়ে রাখলেন। এই বলে তিনি দুই হাত প্রসারিত করে দেখালেন। অতঃপর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এরূপ করতে দেখেছি।

[১৮৯৯] ইবনু মাজাহ। সানাদে মুসান্না ইবনু সাব্বাহ যঈফ। হাফিয বলেন : তিনি যঈফ, শেষ বয়সে হাদীসে সংমিশ্রণ করতেন। ইমাম বায়হাক্বী বলেন : তার দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। শায়খ আলবানী বলেন : তবে রুকনে ইয়ামনী ও দরজার মাঝখানে লেগে থাকা অংশটুকু প্রমাণিত আছে।

সুনানে আবূ দাউদ হাদিস ১৮৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু আমর (রা.)-এর সঙ্গে বায়তুল্লাহ তাওয়াফের একটি ঘটনা এসেছে। তাঁরা কাবার পেছনে পৌঁছালে বর্ণনাকারী জিজ্ঞেস করেন, আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন না কেন? তিনি বলেন, আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাই। এরপর তিনি সামনে গিয়ে হাজরে আসওয়াদে চুমু খান এবং রুকনে ইয়ামানী ও দরজার মাঝখানে কিছুক্ষণ দাঁড়ান। তিনি নিজের বুক, চেহারা, দুই বাহু ও হাতের তালু সেখানে স্থাপন করেন। তারপর বলেন, আমি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে এভাবে করতে দেখেছি। এই হাদিসে কাবার আদব, হাজরে আসওয়াদ, রুকন ও দরজার মাঝের অবস্থান এবং জাহান্নাম থেকে আশ্রয়—এসব বিষয় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তাওয়াফের সময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা এসেছে।
  • হাজরে আসওয়াদে চুমু খাওয়ার বর্ণনা রয়েছে।
  • রুকন ও দরজার মাঝখানে দাঁড়িয়ে বুক, মুখ ও হাত রাখার কথা এসেছে।
  • আবদুল্লাহ ইবনু আমর (রা.) এই আমলকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল হিসেবে উল্লেখ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন