১/৭৫. অধ্যায়ঃ
আগুনে পাকানো জিনিস খেলে ওজু না করা
সুনানে আবু দাউদ : ১৯১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯১
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ قَرَّبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم خُبْزًا وَلَحْمًا فَأَكَلَ ثُمَّ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ بِهِ ثُمَّ صَلَّى الظُّهْرَ ثُمَّ دَعَا بِفَضْلِ طَعَامِهِ فَأَكَلَ ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَتَوَضَّأْ .
মুহাম্মাদ ইবনু মুনকাদির হতে বর্ণিতঃ
একদা আমি জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছিঃ আমি নবী (ﷺ)-এর সামনে রুটি ও গোশত পেশ করলাম। তিনি তা খেয়ে ওজুর পানি আনিয়ে ওজু করে যুহরের সালাত আদায় করলেন। এরপর অবশিষ্ট খাবার চেয়ে নিয়ে তা খেলেন। অতঃপর পুনরায় ওজু না করে সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন।
