১১/৬৬. অধ্যায়ঃ
মুযদালিফা থেকে তাড়াতাড়ি প্রস্থান করা
সুনানে আবু দাউদ : ১৯২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯২৮
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا شَبَابَةُ، ح وَحَدَّثَنَا مَخْلَدُ بْنُ خَالِدٍ، - الْمَعْنَى - أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، بِإِسْنَادِ ابْنِ حَنْبَلٍ عَنْ حَمَّادٍ، وَمَعْنَاهُ، قَالَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ لِكُلِّ صَلاَةٍ وَلَمْ يُنَادِ فِي الأُولَى وَلَمْ يُسَبِّحْ عَلَى أَثَرِ وَاحِدَةٍ مِنْهُمَا . قَالَ مَخْلَدٌ لَمْ يُنَادِ فِي وَاحِدَةٍ مِنْهُمَا .
আহমাদ ইবনু হাম্বালের (রহঃ) হতে বর্ণিতঃ
আহমাদ ইবন হাম্বাল (রহঃ)-এর সানাদ দ্বারা আয জুহরী (রহঃ) হতে হাম্মাদ সূত্রে পূর্বোক্ত হাদিসের সমার্থক হাদিস বর্ণিত। বর্ণনাকারী উসমান ইবন উমর বলেছেন, প্রত্যেক সালাতের জন্য এক ইকামত দিয়ে এবং প্রথম সালাতে আজান দেয়া হয়নি। আর এ উভয় সালাতের কোনটির পরে অন্য কোন সালাত আদায় করেননি। মাখলাদ (রহঃ) বলেন, উভয় সালাতের কোনটির জন্য আজান দেননি।
সহীহ : তার এ কথাটি বাদে : “আযান দেয়া হয়নি...।” এটাই সঠিক।
