১১/৬৬. অধ্যায়ঃ
মুযদালিফা থেকে তাড়াতাড়ি প্রস্থান করা
সুনানে আবু দাউদ : ১৯৩১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৩১
حَدَّثَنَا ابْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ فَلَمَّا بَلَغْنَا جَمْعًا صَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثَلاَثًا وَاثْنَتَيْنِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَنَا ابْنُ عُمَرَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي هَذَا الْمَكَانِ .
সাঈদ উবনু জুবাইর (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা ইবনু উমর (রাঃ) সাথে আরাফা হতে ফিরে যখন মুযদালিফায় আসলাম তখন তিনি এক ইকামাতে মাগরিব ও ইশা সালাত যথাক্রমে তিন ও দুই রাকাত পড়ালেন। সালাত শেষে ইবনু উমর (রাঃ) আমাদেরকে বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এ স্থানে এভাবেই সালাত পড়িয়েছেন।
সহীহ। কিন্তু “প্রত্যেক সলাতের জন্য’ কথাটি বৃদ্ধি না করে “এক ইক্বামাতে” বলাটা শায। যেমন গত হয়েছে।
