১১/৬৬. অধ্যায়ঃ
মুযদালিফা থেকে তাড়াতাড়ি প্রস্থান করা
সুনানে আবু দাউদ : ১৯৩৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৩৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَقْبَلْتُ مَعَ ابْنِ عُمَرَ مِنْ عَرَفَاتٍ إِلَى الْمُزْدَلِفَةِ فَلَمْ يَكُنْ يَفْتُرُ مِنَ التَّكْبِيرِ وَالتَّهْلِيلِ حَتَّى أَتَيْنَا الْمُزْدَلِفَةَ فَأَذَّنَ وَأَقَامَ أَوْ أَمَرَ إِنْسَانًا فَأَذَّنَ وَأَقَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ ثَلاَثَ رَكَعَاتٍ ثُمَّ الْتَفَتَ إِلَيْنَا فَقَالَ الصَّلاَةُ فَصَلَّى بِنَا الْعِشَاءَ رَكْعَتَيْنِ ثُمَّ دَعَا بِعَشَائِهِ . قَالَ وَأَخْبَرَنِي عِلاَجُ بْنُ عَمْرٍو بِمِثْلِ حَدِيثِ أَبِي عَنِ ابْنِ عُمَرَ قَالَ فَقِيلَ لاِبْنِ عُمَرَ فِي ذَلِكَ فَقَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَكَذَا .
আশ্‘আস ইবনু সুলাইম (রহঃ) হতে তার পিতার হতে বর্ণিতঃ
আমি ইবনু উমর (রাঃ) সাথে আরাফাত হতে মুযদালিফা পর্যন্ত আসি। মুযদালিফায় আসা পর্যন্ত তিনি তাকবির ও তাসবীহ পাঠ করেছেন। এরপর তিনি আজান ও ইকামত দেন অথবা এক ব্যক্তিকে নির্দেশ করলে সে আজান ও ইকামত দিলে তিনি আমাদেরকে নিয়ে মাগরিবের তিন রাকাত সালাত আদায় করলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, সালাত। অতঃপর আমাদেরকে নিয়ে তিনি দুই রাকাত ইশার সালাত আদায় করলেন। এরপর রাতের খাবার আনতে বললেন। বর্ণনাকারী আশআছ বলেন, ইলাজ ইবনু আমর, ইবনু উমর (রাঃ) সূত্রে আমার পিতা বর্ণিত হাদিসের অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। পরবর্তীতে ইবনু উমর (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) সাথে এভাবেই সালাত আদায় করেছি।
সহীহ। তবে তার কথা : “তিনি বললেন, সলাত”- এটি শায। মাহফূয হচ্ছে : “অতঃপর ইক্বামাত দিলেন।” যেমন পূর্বের ১৯২৭ ও ১৯২৮ নং হাদীসদ্বয় রয়েছে।
