১১/৬৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৯৪২ - হজ্জ
বড় হজ্জের দিন
সুনানে আবূ দাউদ : ১৯৪২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৯৪২
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنِ الضَّحَّاكِ، - يَعْنِي ابْنَ عُثْمَانَ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ أَرْسَلَ النَّبِيُّ ﷺ بِأُمِّ سَلَمَةَ لَيْلَةَ النَّحْرِ فَرَمَتِ الْجَمْرَةَ قَبْلَ الْفَجْرِ ثُمَّ مَضَتْ فَأَفَاضَتْ وَكَانَ ذَلِكَ الْيَوْمُ الْيَوْمَ الَّذِي يَكُونُ رَسُولُ اللَّهِ ﷺ - تَعْنِي - عِنْدَهَا .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) কুরবানীর রাতেই উম্মু সালামাহ (রাঃ)-কে মিনায় প্রেরণ করেন এবং তিনি ফাজ্রের পূর্বেই কংকর নিক্ষেপ করেন। অতঃপর তিনি (বায়তুল্লাহ) যিয়ারাতে গিয়ে ‘তাওয়াফে ইফাদা’ সম্পন্ন করেন। ‘আয়িশাহ (রাঃ) বলেন, ঐ দিনটি ছিল এমন দিন রাসূলুল্লাহ (ﷺ) যেদিন তাঁর কাছে অবস্থান করবেন।
[১৯৪২] বায়হাক্বী। সানাদে যাহ্হাক বিন উসমান সম্পর্কে হাফিয আফ-তাক্বরীব গ্রন্থে বলেন : সত্যবাদী তবে সন্দেহভাজন। ইবনুল কাইয়িম (রহঃ) বলেন : হাদীসটি মুনকার। অনুরূপ বলেছেন ইমাম আহমাদ (রহঃ) ও অন্যরা। ইমাম যাহাবী (রহঃ) তাক যুআফা ওয়াল মাতরুকীন কিতাবে উল্লেখ করেছেন।
