১১/৭৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ১৯৫৮ - হজ্জ
মিনায় সালাত আদায়
সুনানে আবূ দাউদ : ১৯৫৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৯৫৮
نَا أَبُو بَكْرٍ، مُحَمَّدُ بْنُ خَلاَّدٍ الْبَاهِلِيُّ حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنِي حَرِيزٌ، أَوْ أَبُو حَرِيزٍ - الشَّكُّ مِنْ يَحْيَى - أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ فَرُّوخَ، يَسْأَلُ ابْنَ عُمَرَ قَالَ إِنَّا نَتَبَايَعُ بِأَمْوَالِ النَّاسِ فَيَأْتِي أَحَدُنَا مَكَّةَ فَيَبِيتُ عَلَى الْمَالِ فَقَالَ أَمَّا رَسُولُ اللَّهِ ﷺ فَبَاتَ بِمِنًى وَظَلَّ .
‘আবদুর রহমান ইবনু ফাররূখ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি ইবনু ‘উমর (রাঃ)-কে জিজ্ঞেস করেন, আমরা লোকদের মালপত্র ক্রয় করি এবং তা সংরক্ষণের জন্য আমাদের কেউ মক্কায় গিয়ে রাত যাপন করে। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) মিনাতেই রাত যাপন করতেন এবং দিনেও সেখানেই থাকতেন।
[১৯৫৮] আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদে আবূ হারীয় সম্পর্কে হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেন: মাজহুল।
