১১/৭৭. অধ্যায়ঃ
মাক্কাবাসীর জন্য সালাত কসর করার অনুমতি প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ১৯৬০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ১৯৬০
حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ أَبَا مُعَاوِيَةَ، وَحَفْصَ بْنَ غِيَاثٍ، حَدَّثَاهُ - وَحَدِيثُ أَبِي مُعَاوِيَةَ، أَتَمُّ - عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ صَلَّى عُثْمَانُ بِمِنًى أَرْبَعًا فَقَالَ عَبْدُ اللَّهِ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ وَمَعَ أَبِي بَكْرٍ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ رَكْعَتَيْنِ زَادَ عَنْ حَفْصٍ وَمَعَ عُثْمَانَ صَدْرًا مِنْ إِمَارَتِهِ ثُمَّ أَتَمَّهَا . زَادَ مِنْ هَا هُنَا عَنْ أَبِي مُعَاوِيَةَ ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ فَلَوَدِدْتُ أَنَّ لِي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَيْنِ مُتَقَبَّلَتَيْنِ . قَالَ الأَعْمَشُ فَحَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ عَنْ أَشْيَاخِهِ أَنَّ عَبْدَ اللَّهِ صَلَّى أَرْبَعًا قَالَ فَقِيلَ لَهُ عِبْتَ عَلَى عُثْمَانَ ثُمَّ صَلَّيْتَ أَرْبَعًا قَالَ الْخِلاَفُ شَرٌّ .
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
উসমান (রাঃ) মিনাতে চার রাকাত সালাত আদায় করেছেন (কসর করেননি)। আবদুল্লাহ বলেন, আমি নবী (ﷺ) এর সাথে এবং আবু বকর ও উমর (রাঃ) এর সাথে দুই রাকাত সালাত আদায় করেছি। হাফস ইবন গিয়াসের বর্ণনায় রয়েছে: এবং উসমান (রাঃ) এর খিলাফাতের শুরুতে তার সাথেও দুই রাকাত সালাত আদায় করেছি। অতঃপর উসমান (রাঃ) চার রাকাত পড়েছেন।অতঃপর বর্ণনাকারী আবু মু’আবিয়্যাহ হতে অতিরিক্ত বর্ণনা করেন যে: পরে এ নিয়ে মতভেদ পরিলক্ষিত হয়। আমি নিজের জন্য চার রাকাতের চেয়ে দুই রাকাত মাকবুল সালাতই পছন্দ করি।আ'মাশ (রহঃ) বলেন, মুয়াবিয়া ইবনু কুররাহ তার শায়খদের সূত্রে আমাকে বলেছেন, পরে আবদুল্লাহ (রাঃ) উসমান (রাঃ) এর সাথে চার রাকাতই পড়েছেন। কেউ তাকে জিজ্ঞাসা করলো, উসমান (রাঃ) চার রাকাত সালাত আদায়ের কারণে আপনি তার সমালোচনা করেছেন। অথচ দেখছি আপনিও চার রাকাত আদায় করছেন। তখন তিনি বললেন, মতপার্থক্য করা মন্দ কাজ।
