১২/৯. অধ্যায়ঃ
বয়স্ক লোক দুধপান করলে যা নিষিদ্ধ হয়
সুনানে আবু দাউদ : ২০৫৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২০৫৯
حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ مُطَهِّرٍ، أَنَّ سُلَيْمَانَ بْنَ الْمُغِيرَةِ، حَدَّثَهُمْ عَنْ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ، عَنِ ابْنٍ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ لاَ رِضَاعَ إِلاَّ مَا شَدَّ الْعَظْمَ وَأَنْبَتَ اللَّحْمَ . فَقَالَ أَبُو مُوسَى لاَ تَسْأَلُونَا وَهَذَا الْحَبْرُ فِيكُمْ .
ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
(দুধের দ্বারা) হাড় মজবুত করা এবং গোশত বৃদ্ধি করা ছাড়া দুধের সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। তখন আবু মূসা (রাঃ) বললেন, এ বিষয়ে জিজ্ঞাসা করো না, অথচ এই বিদ্বান তোমাদের মধ্যে আছেন।
