১২/১৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২০৭১ - ফাতিমা রাঃ নবী صلى الله عليه وسلم-এর দেহের অংশ

মুতআ বিবাহ

ফাতিমা রাঃ নবী صلى الله عليه وسلم-এর দেহের অংশ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২০৭১

دَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، - الْمَعْنَى - قَالَ أَحْمَدُ حَدَّثَنَا اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي مُلَيْكَةَ الْقُرَشِيُّ التَّيْمِيُّ، أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ عَلَى الْمِنْبَرِ يَقُولُ " إِنَّ بَنِي هِشَامِ بْنِ الْمُغِيرَةِ اسْتَأْذَنُونِي أَنْ يُنْكِحُوا ابْنَتَهُمْ مِنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ فَلاَ آذَنُ ثُمَّ لاَ آذَنُ ثُمَّ لاَ آذَنُ إِلاَّ أَنْ يُرِيدَ ابْنُ أَبِي طَالِبٍ أَنْ يُطَلِّقَ ابْنَتِي وَيَنْكِحَ ابْنَتَهُمْ فَإِنَّمَا ابْنَتِي بَضْعَةٌ مِنِّي يُرِيبُنِي مَا أَرَابَهَا وَيُؤْذِينِي مَا آذَاهَا " .وَالإِخْبَارُ فِي حَدِيثِ أَحْمَدَ.

মিসওয়ার ইবনু মাখরামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে মসজিদের মিম্বারের উপর বলতে শুনেছিঃ হিশাম ইবনুল মুগীরাহ্র বংশের লোকেরা তাদের বংশের এক কন্যাকে ‘আলী ইবনু আবূ ত্বালিবের কাছে বিয়ে দিতে অনুমতি চাইছে। কিন্তু আমি অনুমতি দিবো না, তারপরও আমি অনুমতি দিবে না, অনুমতি দিবো না। অবশ্য আবূ ত্বালিবের পুত্র আমার কন্যাকে তালাক দিলে সে তাদের কন্যা বিয়ে করতে পারবে। কারণ আমার কন্যা আমার দেহেরই একটি অংশ। যেটা তাঁর অপছন্দ, সেটা আমারও অপছন্দ এবং তাঁকে যা দুঃখ দেয়, তা আমাকেও দুঃখ দেয়।

আবূ দাঊদ (রহঃ) বলেন, হাদীসের এই অংশটি ইমাম আহমদ (রহঃ) সূত্রে বর্ণিত।

সুনানে আবূ দাউদ হাদিস ২০৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মসজিদের মিম্বারে একটি বিশেষ বিবাহ প্রস্তাবের বিষয়ে কথা বলেন। হিশাম ইবনুল মুগীরার বংশের লোকেরা তাদের কন্যাকে আলী (রাঃ)-এর কাছে বিয়ে দিতে অনুমতি চাইছিল। নবী (صلى الله عليه وسلم) বারবার বলেন, তিনি অনুমতি দেবেন না। তবে তিনি বলেন, আবু তালিবের পুত্র চাইলে আগে তাঁর কন্যাকে তালাক দিয়ে পরে তাদের কন্যাকে বিয়ে করতে পারে। এরপর তিনি বলেন, আমার কন্যা আমার দেহের অংশ; যা তাকে কষ্ট দেয়, তা আমাকে কষ্ট দেয়। হাদিসটি ফাতিমা (রাঃ)-এর মর্যাদা ও নবী (صلى الله عليه وسلم)-এর পিতৃস্নেহ স্পষ্ট করে। একই সঙ্গে এটি একটি নির্দিষ্ট ঘটনার ভাষণ হিসেবে এসেছে, তাই ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফাতিমা (রাঃ)-এর মর্যাদা নবী (صلى الله عليه وسلم)-এর বক্তব্যে স্পষ্ট।
  • পরিবারের কষ্টকে গুরুত্ব দেওয়া ইসলামী আদবের অংশ।
  • নবী (صلى الله عليه وسلم) নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে নিজের সিদ্ধান্ত জানান।
  • বিবাহের সিদ্ধান্তে সম্পর্কের শান্তি ও অনুভূতি বিবেচনা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন