১২/৩২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২১১৬ - ইবনু মাসউদের ফয়সালা

বিবাহের খুতবা

ইবনু মাসউদ (রাঃ)-এর মোহর ফয়সালা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১১৬

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ خِلاَسٍ، وَأَبِي، حَسَّانَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، أُتِيَ فِي رَجُلٍ بِهَذَا الْخَبَرِ قَالَ فَاخْتَلَفُوا إِلَيْهِ شَهْرًا أَوْ قَالَ مَرَّاتٍ قَالَ فَإِنِّي أَقُولُ فِيهَا إِنَّ لَهَا صَدَاقًا كَصَدَاقِ نِسَائِهَا لاَ وَكْسَ وَلاَ شَطَطَ وَإِنَّ لَهَا الْمِيرَاثَ وَعَلَيْهَا الْعِدَّةُ فَإِنْ يَكُ صَوَابًا فَمِنَ اللَّهِ وَإِنْ يَكُنْ خَطَأً فَمِنِّي وَمِنَ الشَّيْطَانِ وَاللَّهُ وَرَسُولُهُ بَرِيئَانِ .فَقَامَ نَاسٌ مِنْ أَشْجَعَ فِيهِمُ الْجَرَّاحُ وَأَبُو سِنَانٍ فَقَالُوا يَا ابْنَ مَسْعُودٍ نَحْنُ نَشْهَدُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَاهَا فِينَا فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ وَإِنَّ زَوْجَهَا هِلاَلُ بْنُ مُرَّةَ الأَشْجَعِيُّ كَمَا قَضَيْتَ . قَالَ فَفَرِحَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ فَرَحًا شَدِيدًا حِينَ وَافَقَ قَضَاؤُهُ قَضَاءَ رَسُولِ اللَّهِ ﷺ .

‘আবদুল্লাহ ইবনু ‘উতবাহ ইবনু মাসঊদ (রহঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ ইবনু মাসঊদের (রাঃ) নিকট এক ব্যক্তি পূর্বোক্ত হাদীসের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো। বর্ণণাকারী বলেন, লোকেরা এ বিষয়ে এক মাস বা অনেকবার মতভেদ করেন। অতঃপর ইবনু মাসঊদ বললেন, ঐ নারীর ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে, সে তার বংশের নারীর সমপরিমাণ মোহর পাবে, এতে কমবেশি করবে না, সে মীরাসের অংশও পাবে এবং তাকে ইদ্দাত পালন করতে হবে। এ হলো আমার অভিমত, এটা নির্ভুল হলে তা আল্লাহর পক্ষ থেকে, আর ভুল হলে, তা আমার ও শয়তানের পক্ষ হতে। তবে এ ব্যপারে আল্লাহ ও তাঁর রাসূল সম্পূর্ণ নির্দোষ।অতঃপর আশজা’ গোত্রের আল-জাররাহ ও আবূ সিনান (রাঃ)-সহ কতিপয় লোক দাঁড়িয়ে বললেন, হে ইবনু মাসঊদ! আমরা সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের মাঝে হেলাল ইবনু মুররার স্ত্রীর বিরওয়াআ’ বিনতু ওয়াশিকের ব্যাপারে অনুরূপ ফাতাওয়াহ দিয়েছিলেন, যেরূপ আপনি দিলেন। বর্ণণাকারী বললেন, অতঃপর ’আবদুল্লাহ ইবনু মাসঊদ যখন দেখলেন যে, তার ফাতাওয়াহ রাসূলুল্লাহর (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাতাওয়াহর অনুরূপ, তখন তিনি খুবই খুশি হলেন।

সুনানে আবূ দাউদ হাদিস ২১১৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর কাছে একটি ঘটনা জিজ্ঞেস করা হয়। বিষয়টি ছিল এমন নারীকে নিয়ে, যার স্বামী মারা গেছে, কিন্তু সহবাস হয়নি এবং মোহরও ধার্য হয়নি। লোকেরা এক মাস বা বহুবার এ বিষয়ে মতভেদ করে। এরপর ইবনু মাসউদ (রাঃ) বলেন, ঐ নারী তার বংশের নারীদের মতো মোহর পাবে; কম বা বেশি করা হবে না। সে মিরাস পাবে এবং ইদ্দত পালন করবে। তিনি বিনয়ের সাথে বলেন, সঠিক হলে তা আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে তার ও শয়তানের পক্ষ থেকে। পরে আশজাঈ গোত্রের লোকেরা সাক্ষ্য দেয় যে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বিরওআ বিনতু ওয়াশিকের ব্যাপারে একই ফয়সালা দিয়েছিলেন। এতে ইবনু মাসউদ (রাঃ) খুব খুশি হন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফতোয়া দেওয়ার সময় সতর্কতা ও বিনয় দরকার।
  • মোহর নির্ধারিত না হলে বংশের নারীদের মতো মোহর ধরা হয়েছে।
  • স্ত্রী মিরাস পাবে এবং ইদ্দত পালন করবে।
  • সাহাবিরা নবী (صلى الله عليه وسلم)-এর ফয়সালার সাথে মিল পেয়ে আনন্দিত হতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন