১২/৩৪. অধ্যায়ঃ
কুমারী স্ত্রীর নিকট অবস্থান
সুনানে আবু দাউদ : ২১২১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১২১
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَأَبُو كَامِلٍ قَالاَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا بِنْتُ سَبْعٍ - قَالَ سُلَيْمَانُ أَوْ سِتٍّ - وَدَخَلَ بِي وَأَنَا بِنْتُ تِسْعٍ .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার সাত বছর বয়সে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বিয়ে করেন। সুলাইমানের বর্ণনায় রয়েছে ছয় বছর। আর তিনি আমার সাথে বাসর যাপন করেন আমার নয় বছর বয়সে।
সহীহ। এর দীর্ঘ মাতান সামনে আসছে (হা/৪৯৩৩)।
