১২/৩৬. অধ্যায়ঃ

নব দম্পতির জন্য দোয়া করা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১২৬

حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا أَبُو حَيْوَةَ، عَنْ شُعَيْبٍ، - يَعْنِي ابْنَ أَبِي حَمْزَةَ - حَدَّثَنِي غَيْلاَنُ بْنُ أَنَسٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ عَلِيًّا عَلَيْهِ السَّلاَمُ لَمَّا تَزَوَّجَ فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَضِيَ اللَّهُ عَنْهَا أَرَادَ أَنْ يَدْخُلَ بِهَا فَمَنَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يُعْطِيَهَا شَيْئًا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ لَيْسَ لِي شَىْءٌ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ أَعْطِهَا دِرْعَكَ ‏"‏ ‏.‏ فَأَعْطَاهَا دِرْعَهُ ثُمَّ دَخَلَ بِهَا ‏.‏

মুহম্মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু সাওবান (রহঃ) হতে নাবী (ﷺ) এর জনৈক সাহাবী হতে বর্ণিতঃ

আলী (রাঃ) যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কন্যা ফাতিমা (রাঃ)-কে বিয়ে করেন এবং তার সাথে বাসর যাপনের ইচ্ছা করেন, তখন তাকে কিছু না দিয়ে তার কাছে যেতে রাসূলুল্লাহ (ﷺ) তাকে নিষেধ করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমার কাছে কিছুই নেই। নবী (ﷺ) বললেনঃ তাকে তোমার বর্মটি দাও। সুতরাং তিনি তাকে তার বর্মটি দিয়ে বাসর যাপন করলেন।

[২১২৬] বায়হাক্বী। সানাদে আবূ হাইওয়াকে ইবনু হিব্বান ছাড়া কেউ সিক্বাহ বলেননি। আর সানাদের গাইলান বিন আনাস সম্পর্কে হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেনঃ ‘মাক্ববুল’। শায়খ আলবানী বলেনঃ গাইলানকে কেউ সিক্বাহ বলেননি, এবং তিনি সানাদে ইযতিরাব (উলটপালট) করেছেন। সুতরাং সানাদে দুইটি দোষ রয়েছেঃ জাহালাত এবং ইযতিরাব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন