১২/৪১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২১৪০ - মানুষকে সিজদা নিষেধ
স্ত্রীর উপর স্বামীর অধিকার
মানুষকে সিজদা নয়, স্বামীর হক বুঝার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২১৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২১৪০
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ حُصَيْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ قَيْسِ بْنِ سَعْدٍ، قَالَ أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَقُلْتُ رَسُولُ اللَّهِ أَحَقُّ أَنْ يُسْجَدَ لَهُ قَالَ فَأَتَيْتُ النَّبِيَّ ﷺ فَقُلْتُ إِنِّي أَتَيْتُ الْحِيرَةَ فَرَأَيْتُهُمْ يَسْجُدُونَ لِمَرْزُبَانٍ لَهُمْ فَأَنْتَ يَا رَسُولَ اللَّهِ أَحَقُّ أَنْ نَسْجُدَ لَكَ.قَالَ " أَرَأَيْتَ لَوْ مَرَرْتَ بِقَبْرِي أَكُنْتَ تَسْجُدُ لَهُ " . قَالَ قُلْتُ لاَ. قَالَ " فَلاَ تَفْعَلُوا لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لأَحَدٍ لأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنَ الْحَقِّ " .
কায়স বিন সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি (কুফার) আল-হীরা শহরে এসে দেখি, সেখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা করছে। আমি ভাবলাম, (তাহলে তো) রাসূলুল্লাহ (ﷺ)-ই সিজদার অধিক হকদার। অতঃপর আমি নবী (ﷺ) এর খেদমতে এসে বলি যে, আমি আল-হীরা শহরে গিয়ে দেখে এসেছি, সেখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা করে। সুতরাং হে আল্লাহ্র রাসূল! (ﷺ) আপনিই তো এর অধিক হকদার যে, আমরা আপনাকে সিজদা করি?তিনি বললেনঃ যদি (মৃত্যুর পর) তুমি আমার কবরের পাশ দিয়ে যাও তখন কি তুমি সেটাকে সিজদা করবে? আমি বললাম, না। তিনি বললেনঃ সাবধান! তোমরা এরূপ করবে না। আমি যদি কোন মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করতে। কেননা আল্লাহ্ স্ত্রীদের উপর স্বামীদের অধিকার দিয়েছেন।
[২১৪০]
সুনানে আবূ দাউদ হাদিস ২১৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কায়স ইবনু সা‘দ রাঃ আল-হীরা শহরে লোকদের তাদের নেতাকে সিজদা করতে দেখেন। তিনি ভাবেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-ই সিজদার অধিক হকদার। পরে তিনি নবী صلى الله عليه وسلم-কে বিষয়টি বললে নবী صلى الله عليه وسلم প্রশ্ন করেন, তুমি যদি আমার কবরের পাশ দিয়ে যাও, সেটাকে কি সিজদা করবে? তিনি বলেন, না। তখন নবী صلى الله عليه وسلم বলেন, সাবধান, তোমরা এমন করবে না। এরপর তিনি বলেন, যদি কোনো মানুষকে অন্য মানুষকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রীদের স্বামীদের সিজদা করতে বলতাম, কারণ আল্লাহ স্বামীদের জন্য তাদের উপর অধিকার দিয়েছেন। হাদিসটির মূল কীওয়ার্ড হলো মানুষকে সিজদা নিষেধ, আর সম্পর্কিত শব্দ হলো স্বামীর অধিকার, সিজদা শুধু আল্লাহর জন্য, দাম্পত্য হক, নবীর সতর্কতা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষকে সিজদা করা নিষেধ—এ কথা হাদিসে স্পষ্টভাবে এসেছে।
- রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজের জন্যও সিজদা করার অনুমতি দেননি।
- স্বামীর অধিকারকে গুরুত্ব দিয়ে বোঝানো হয়েছে।
- শ্রদ্ধা ও ইবাদতের সীমা আলাদা রাখা জরুরি।
