১২/৪৬. অধ্যায়ঃ
বিবাহ সংশ্লিষ্ট বিভিন্ন বিধান
সুনানে আবু দাউদ : ২১৬০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২১৬০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ، - يَعْنِي سُلَيْمَانَ بْنَ حَيَّانَ - عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا تَزَوَّجَ أَحَدُكُمُ امْرَأَةً أَوِ اشْتَرَى خَادِمًا فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَإِذَا اشْتَرَى بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ " . قَالَ أَبُو دَاوُدَ زَادَ أَبُو سَعِيدٍ " ثُمَّ لْيَأْخُذْ بِنَاصِيَتِهَا وَلْيَدْعُ بِالْبَرَكَةِ " . فِي الْمَرْأَةِ وَالْخَادِمِ .
‘আমর ইবনু শুআইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদা হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ কোন নারীকে বিয়ে করে অথবা কোন দাসী ক্রয় করে তখন সে যেন বলে: “হে আল্লাহ! আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মধ্যে যেটিতে কল্যাণ নিহিত তা চাই এবং এর মধ্যে নিহিত অকল্যাণ ও এর মধ্যে যেটিতে অকল্যাণ নিহিত তা থেকে আপনার নিকট আশ্রয় চাই।” আর যখন কোন উট কিনবে তখন যেন সেটির কুঁজের উপরিভাগ ধরে অনুরূপ দোয়া করে। আবু দাউদ (রহঃ) বলেন, আবু সাঈদের বর্ণনায় রয়েছে: অতঃপর তার কপালের চুল ধরে বরকতের দোয়া করবে। স্ত্রী এবং দাসীর ব্যাপারেও বরকতের দোয়া করবে।
