১৩/১৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২২০৬ - রুকানার তালাক ও নিয়তের গুরুত্ব
ছিন্নকারী তালাক
রুকানার তালাক: শব্দের সাথে নিয়তও গুরুত্বপূর্ণ
সুনানে আবূ দাউদ : ২২০৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২০৬
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَإِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ الْكَلْبِيُّ أَبُو ثَوْرٍ، - فِي آخَرِينَ - قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ الشَّافِعِيُّ، حَدَّثَنِي عَمِّي، مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ شَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ السَّائِبِ، عَنْ نَافِعِ بْنِ عُجَيْرِ بْنِ عَبْدِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، أَنَّ رُكَانَةَ بْنَ عَبْدِ يَزِيدَ، طَلَّقَ امْرَأَتَهُ سُهَيْمَةَ الْبَتَّةَ فَأَخْبَرَ النَّبِيَّ ﷺ بِذَلِكَ وَقَالَ وَاللَّهِ مَا أَرَدْتُ إِلاَّ وَاحِدَةً . فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ " وَاللَّهِ مَا أَرَدْتَ إِلاَّ وَاحِدَةً " . فَقَالَ رُكَانَةُ وَاللَّهِ مَا أَرَدْتُ إِلاَّ وَاحِدَةً . فَرَدَّهَا إِلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ فَطَلَّقَهَا الثَّانِيَةَ فِي زَمَانِ عُمَرَ وَالثَّالِثَةَ فِي زَمَانِ عُثْمَانَ .قَالَ أَبُو دَاوُدَ أَوَّلُهُ لَفْظُ إِبْرَاهِيمَ وَآخِرُهُ لَفْظُ ابْنِ السَّرْحِ .
নাফি’ ইবনু উজাইর ইবনু ‘আবদে ইয়াযীদ ইবনু রুকানা (রহঃ) হতে বর্ণিতঃ
রুকানা ইবনু ‘আবদে ইয়াযীদ তাঁর স্ত্রী সুহাইমাকে ‘আলবাত্তাতা‘ শব্দের দ্বারা তালাক দিলেন। অতঃপর তিনি বিষয়টি নবী (ﷺ) কে জানালেন এবং বললেন, আমি এর দ্বারা এক তালাকের ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেনঃ আল্লাহ্র শপথ! তুমি কি এক তালাকের ইচ্ছা করেছিলে? রুকানা বললেন, আল্লাহ্র শপথ! আমি কেবল এক তালাকেরই নিয়ত করেছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীকে তাঁর কাছে ফেরত দিলেন। পরে তিনি তাকে ‘উমর (রাঃ)-এর যুগে দ্বিতীয় এবং ‘উসমান (রাঃ)-এর যুগে তৃতীয় তালাক দিয়েছেন।
[১] দারাকুতনী, তায়ালিসি। ইমাম বুখারী এটিকে মুযতারিব দোষে দোষী করেছেন। ইবনু ‘আবদুল বার বলেন: একে হাদীসবিশারদগণ যঈফ বলেছেন। ইবনুল কাইয়্যিম বলেন: সনদে নাফি‘ ইবনু ‘উজাইর মাজহুল। তার অবস্থা জানা যায়নি।
সুনানে আবূ দাউদ হাদিস ২২০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রুকানা ইবনু আবদু ইয়াজিদ রাঃ তাঁর স্ত্রী সুহাইমাকে ‘আলবাত্তা’ শব্দে তালাক দেন। পরে তিনি নবী صلى الله عليه وسلم-কে বিষয়টি জানান এবং বলেন, তিনি এর দ্বারা কেবল এক তালাকের ইচ্ছা করেছিলেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে আল্লাহর শপথ দিয়ে জিজ্ঞেস করেন, তিনি সত্যিই এক তালাকের নিয়ত করেছিলেন কি না। রুকানা রাঃ শপথ করে বলেন, তিনি কেবল এক তালাকই চেয়েছিলেন। এরপর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর স্ত্রীকে তাঁর কাছে ফেরত দেন। পরে তিনি উমর রাঃ-এর সময়ে দ্বিতীয় এবং উসমান রাঃ-এর সময়ে তৃতীয় তালাক দেন। এই হাদিসে তালাকের শব্দ, নিয়ত এবং সত্যভাবে বক্তব্য দেওয়ার গুরুত্ব স্পষ্ট। বিশেষ করে অস্পষ্ট বা কঠিন শব্দ ব্যবহার করলে উদ্দেশ্য কী ছিল, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালাকের ক্ষেত্রে শব্দের পাশাপাশি নিয়তও আলোচনায় আসে।
- গুরুতর বিষয়ে সত্য শপথের গুরুত্ব আছে।
- অস্পষ্ট শব্দ ব্যবহার করলে পরে জটিলতা তৈরি হতে পারে।
- দাম্পত্য বিষয়ে নবী صلى الله عليه وسلم বাস্তব অবস্থা জেনে সিদ্ধান্ত দিয়েছেন।
