১৩/১৮. অধ্যায়ঃ
খোলার বর্ণনা
সুনানে আবু দাউদ : ২২২৭
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২২৭
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعْدِ بْنِ زُرَارَةَ، أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ حَبِيبَةَ بِنْتِ سَهْلٍ الأَنْصَارِيَّةِ، أَنَّهَا كَانَتْ تَحْتَ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ وَأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ إِلَى الصُّبْحِ فَوَجَدَ حَبِيبَةَ بِنْتَ سَهْلٍ عِنْدَ بَابِهِ فِي الْغَلَسِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ هَذِهِ " . فَقَالَتْ أَنَا حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ . قَالَ " مَا شَأْنُكِ " . قَالَتْ لاَ أَنَا وَلاَ ثَابِتُ بْنُ قَيْسٍ . لِزَوْجِهَا فَلَمَّا جَاءَ ثَابِتُ بْنُ قَيْسٍ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذِهِ حَبِيبَةُ بِنْتُ سَهْلٍ " . وَذَكَرَتْ مَا شَاءَ اللَّهُ أَنْ تَذْكُرَ وَقَالَتْ حَبِيبَةُ يَا رَسُولَ اللَّهِ كُلُّ مَا أَعْطَانِي عِنْدِي . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِثَابِتِ بْنِ قَيْسٍ " خُذْ مِنْهَا " . فَأَخَذَ مِنْهَا وَجَلَسَتْ هِيَ فِي أَهْلِهَا .
হাবীবাহ বিনতু সাহল আল-আনসারিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি সাবিত ইবনু কায়িস ইবনু শাম্মাস (রাঃ)-এর স্ত্রী ছিলেন।একদা রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে যাওয়ার পথে সহলের কন্যা হাবীবা-কে ভোরের অন্ধকারে তাঁর ঘরের দরজায় দেখতে পেয়ে রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন: কে? তিনি বললেন, আমি সহলের কন্যা হাবীবা। তিনি জিজ্ঞেস করলেন: তোমার কী হয়েছে? তিনি বললেন, সাবিত ইবনু কায়িসের সাথেও আমার দাম্পত্য জীবন অতিবাহিত হবে না।যখন সাবিত ইবনু কায়িস আসলেন তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: এই তো সহলের কন্যা হাবীবা। অতঃপর মহিলাটি তার বিরুদ্ধে যত অভিযোগ ছিল তা পেশ করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! তিনি আমাকে যা কিছু দিয়েছেন সবই আমার কাছে আছে।রাসূলুল্লাহ (ﷺ) সাবিত ইবনু কায়িসকে বললেন: তুমি যা কিছু তাকে দিয়েছো তা গ্রহণ করো। সুতরাং তিনি স্ত্রী থেকে সব গ্রহণ করলেন এবং হাবীবা তার পরিজনের কাছে চলে গেলেন।
