১৩/২৫. অধ্যায়ঃ
ইসলাম গ্রহণের পর কারো কাছে চারের অধিক স্ত্রী থাকলে
সুনানে আবু দাউদ : ২২৪৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২২৪৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجَيْشَانِيِّ، عَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزَ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْلَمْتُ وَتَحْتِي أُخْتَانِ . قَالَ " طَلِّقْ أَيَّتَهُمَا شِئْتَ " .
আদ-দাহহাক ইবনু ফায়রূয (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
একদা আমি বলি, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমি ইসলাম কবূল করেছি এবং একই সাথে দুই বোন আমার স্ত্রী হিসেবে আছে। তিনি বললেন: তোমার ইচ্ছেমতো তাদের উভয়ের কোন একজনকে তালাক দাও।
