১৩/৩২. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২২৬৯ - সন্তানের দাবিতে লটারি

সন্তান নিয়ে মতবিরোধ দেখা দিলে লটারি দ্বারা মীমাংসা করবে

সন্তানের দাবিতে লটারির ফায়সালা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২৬৯

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الأَجْلَحِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْخَلِيلِ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ﷺ فَجَاءَ رَجُلٌ مِنَ الْيَمَنِ فَقَالَ إِنَّ ثَلاَثَةَ نَفَرٍ مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَوْا عَلِيًّا يَخْتَصِمُونَ إِلَيْهِ فِي وَلَدٍ وَقَدْ وَقَعُوا عَلَى امْرَأَةٍ فِي طُهْرٍ وَاحِدٍ فَقَالَ لاِثْنَيْنِ مِنْهُمَا طِيبَا بِالْوَلَدِ لِهَذَا. فَغَلَيَا ثُمَّ قَالَ لاِثْنَيْنِ طِيبَا بِالْوَلَدِ لِهَذَا . فَغَلَبَا ثُمَّ قَالَ لاِثْنَيْنِ طِيبَا بِالْوَلَدِ لِهَذَا. فَغَلَبَا فَقَالَ أَنْتُمْ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ إِنِّي مُقْرِعٌ بَيْنَكُمْ فَمَنْ قُرِعَ فَلَهُ الْوَلَدُ وَعَلَيْهِ لِصَاحِبَيْهِ ثُلُثَا الدِّيَةِ . فَأَقْرَعَ بَيْنَهُمْ فَجَعَلَهُ لِمَنْ قُرِعَ فَضَحِكَ رَسُولُ اللَّهِ ﷺ حَتَّى بَدَتْ أَضْرَاسُهُ أَوْ نَوَاجِذُهُ.

যায়দ ইবনু আরকাম (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি নবী (ﷺ) এর নিকট বসা ছিলাম। তখন ইয়ামান থেকে এক লোক এসে বললো, ইয়ামানের তিন ব্যক্তি একটি সন্তানের মালিকানা দাবী নিয়ে ‘আলী (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে বিবাদ করে, তারা সকলেই একই তুহুরে একটি মহিলার সাথে সঙ্গম করেছে। ‘আলী (রাঃ) তাদের মধ্যকার দু’জনকে বললেন, সন্তানটি তোমাদের মধ্যকার এই তৃতীয় ব্যক্তির। তাতে তারা ক্ষেপে গেলো। এবার তিনি অন্য দু’জনকে বললেন সন্তানটি তোমাদের এই তৃতীয় ব্যক্তির। তাতে তারাও রেগে গেলো। এবার তিনি অপর দু’জনকে বললেন, সন্তানটি তোমাদের মধ্যকার এই তৃতীয় ব্যক্তির। তাতে তারাও রাগান্বিত হলো।অতঃপর তিনি বললেন, তোমরা এই সন্তানের দাবী নিয়ে বিবাদ করছো। আমি লটারীর মাধ্যমে তোমাদের মধ্যে মীমাংসা করে দিবো। লটারীতে যার নাম উঠবে, সন্তানটি সেই পাবে, তবে সে অপর দু’জনকে দিয়াতের দুই-তৃতীয়াংশ ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে। অতঃপর তিনি তাদের মধ্যে লটারী দিলেন এবং যার নাম উঠলো সন্তানটি তাকেই প্রদান করলেন। ‘আলী (রাঃ)-এর এ দূরদর্শিতা দেখে রাসূলুল্লাহ (ﷺ) এমনভাবে হেসে উঠলেন যে, তাঁর সম্মুখের ও মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশিত হলো।

সুনানে আবূ দাউদ হাদিস ২২৬৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইয়ামান থেকে আসা এক ব্যক্তি নবী صلى الله عليه وسلم-এর কাছে আলী (রাঃ)-এর একটি ফায়সালার কথা বলেন। তিন ব্যক্তি একই তুহুরে এক মহিলার সঙ্গে সম্পর্ক করে এবং পরে একটি সন্তানের মালিকানা দাবি করে। আলী (রাঃ) প্রথমে তাদের মধ্যে সন্তানের দাবি ছাড়ার প্রস্তাব করেন, কিন্তু তারা রাজি হয়নি। এরপর তিনি বলেন, তোমরা বিবাদকারী অংশীদার; আমি লটারির মাধ্যমে মীমাংসা করব। যার নাম উঠবে, সন্তান তার হবে এবং সে অন্য দুজনকে দুই-তৃতীয়াংশ ক্ষতিপূরণ দেবে। এই বিচক্ষণ ফায়সালার কথা শুনে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এমনভাবে হাসলেন যে তাঁর দাঁত প্রকাশ পেল। হাদিসটি জটিল দাবির ক্ষেত্রে ন্যায়ভিত্তিক মীমাংসার গুরুত্ব বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জটিল সন্তানের দাবি ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসা করতে হয়।
  • বিবাদে পক্ষগুলোর অবস্থান শুনে সিদ্ধান্ত নেওয়া জরুরি।
  • লটারির মাধ্যমে ফায়সালা বিশেষ অবস্থায় ব্যবহার হয়েছে।
  • আলী (রাঃ)-এর বিচারবুদ্ধিতে নবী صلى الله عليه وسلم আনন্দ প্রকাশ করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন