১৩/৩৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২২৭৩ - সন্তান বিছানার অধিকার

বিছানা যার সন্তান তার

সন্তান বিছানার: পিতৃত্বের মূলনীতি

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২৭৩

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَمُسَدَّدٌ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فِي ابْنِ أَمَةِ زَمْعَةَ فَقَالَ سَعْدٌ أَوْصَانِي أَخِي عُتْبَةُ إِذَا قَدِمْتُ مَكَّةَ أَنْ أَنْظُرَ إِلَى ابْنِ أَمَةِ زَمْعَةَ فَأَقْبِضَهُ فَإِنَّهُ ابْنُهُ. وَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ أَخِي ابْنُ أَمَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي. فَرَأَى رَسُولُ اللَّهِ ﷺ شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ فَقَالَ " الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَاحْتَجِبِي عَنْهُ يَا سَوْدَةُ " . زَادَ مُسَدَّدٌ فِي حَدِيثِهِ وَقَالَ " هُوَ أَخُوكَ يَا عَبْدُ " . .

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা সা’দ ইবনু আবূ ওয়াককাস (রাঃ) ও ‘আব্‌দ ইবনু যাম’আহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট যাম‘আহ্‌র দাসীর এক সন্তানের বিষয়ে বিবাদ নিয়ে উপস্থিত হলো। সা‘দ (রাঃ) বললেন, আমার ভাই ‘উতবাহ আমার কাছে ওয়াসিয়াত করেছে, আমি মক্কায় এলে যেন যাম‘আহ্‌র দাসীর সন্তানকে আমার অধিকারে গ্রহণ করি। কারণ ওটা তার ছেলে। কিন্তু ‘আবদ ইবনু যাম’আহ (রাঃ) বললেন, এটা আমার ভাই, আমার পিতার দাসীর সন্তান, আমার পিতার বিছানায় তার জন্ম।রাসূলুল্লাহ (ﷺ) সন্তানটির মধ্যে ‘উতবাহ্‌র সুস্পষ্ট সাদৃশ্য দেখতে পেয়ে বললেনঃ সন্তান তার বিছানা যার। আর যিনাকারীর জন্য রয়েছে পাথর। তিনি সাওদা (রাঃ)-কে বললেনঃ তার থেকে পর্দা করো। যিনাকারীর জন্য রয়েছে পাথর। মুসাদ্দাদের বর্ণনায় রয়েছেঃ রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ‘হে ‘আবদ! সে তোমার ভাই’।

সুনানে আবূ দাউদ হাদিস ২২৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা‘দ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) ও আবদ ইবনু জমআ (রাঃ) জমআর দাসীর সন্তানের বিষয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে বিবাদ নিয়ে আসেন। সা‘দ (রাঃ) বলেন, তাঁর ভাই উতবা সন্তানটিকে নিজের বলে ওসিয়ত করেছিলেন। আবদ ইবনু জমআ (রাঃ) বলেন, সে তার ভাই, কারণ সে তার পিতার দাসীর সন্তান এবং তার পিতার বিছানায় জন্মেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সন্তানের মধ্যে উতবার সাদৃশ্য দেখলেও ফায়সালা দিলেন: সন্তান তার বিছানা যার, আর যেনাকারীর জন্য পাথর। একই সঙ্গে সাওদা (রাঃ)-কে তার থেকে পর্দা করতে বললেন। এই হাদিসে পিতৃত্ব, বিছানা এবং শরিয়তের ফায়সালার শক্ত নীতি দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তানের সম্পর্ক নির্ধারণে বিছানার নীতি গুরুত্বপূর্ণ।
  • শুধু সাদৃশ্য দেখে পিতৃত্বের ফায়সালা দেওয়া হয়নি।
  • যিনা কোনো বৈধ পিতৃত্বের ভিত্তি নয়।
  • সতর্কতার জন্য পর্দার নির্দেশও দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন