১৩/৩৪. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২২৭৫ - বিছানার সন্তান ও শাস্তি
বিছানা যার সন্তান তার
বিছানার সন্তান নীতির বাস্তব ফায়সালা
সুনানে আবূ দাউদ : ২২৭৫
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২২৭৫
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ أَبُو يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي يَعْقُوبَ، عَنِ الْحَسَنِ بْنِ سَعْدٍ، مَوْلَى الْحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - رضى الله عنه - عَنْ رَبَاحٍ، قَالَ زَوَّجَنِي أَهْلِي أَمَةً لَهُمْ رُومِيَّةً فَوَقَعْتُ عَلَيْهَا فَوَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ مِثْلِي فَسَمَّيْتُهُ عَبْدَ اللَّهِ ثُمَّ وَقَعْتُ عَلَيْهَا فَوَلَدَتْ غُلاَمًا أَسْوَدَ مِثْلِي فَسَمَّيْتُهُ عُبَيْدَ اللَّهِ ثُمَّ طَبَنَ لَهَا غُلاَمٌ لأَهْلِي رُومِيٌّ يُقَالُ لَهُ يُوحَنَّهْ فَرَاطَنَهَا بِلِسَانِهِ فَوَلَدَتْ غُلاَمًا كَأَنَّهُ وَزَغَةٌ مِنَ الْوَزَغَاتِ فَقُلْتُ لَهَا مَا هَذَا فَقَالَتْ هَذَا لِيُوحَنَّهْ .فَرَفَعْنَا إِلَى عُثْمَانَ أَحْسِبُهُ قَالَ مَهْدِيٌّ قَالَ فَسَأَلَهُمَا فَاعْتَرَفَا فَقَالَ لَهُمَا أَتَرْضَيَانِ أَنْ أَقْضِيَ بَيْنَكُمَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى أَنَّ الْوَلَدَ لِلْفِرَاشِ. وَأَحْسِبُهُ قَالَ فَجَلَدَهَا وَجَلَدَهُ وَكَانَا مَمْلُوكَيْنِ.
রাবাহ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি আমার পরিজনেরা আমার সাথে তাদের এক রুম দেশীয় দাসীকে বিবাহ দেন। আমি তার সাথে সঙ্গম করলে সে আমার মতোই একটি কালো সন্তান জন্ম দেয়। আমি তার নাম রাখি ‘আবদুল্লাহ। আমি পুনরায় তার সাথে সঙ্গম করলে সে আবারো আমার মতোই একটি কালো সন্তান জন্ম দিলো। আমি তার নাম রাখি ‘উবাইদুল্লাহ। অতঃপর আমার গোত্রের ইউহান্না নামক এক রোমীয় গোলাম আমার স্ত্রীকে ফুসলিয়ে তার অবৈধ সম্পর্ক স্থাপন করে। তার ভাষা ছিল দুর্বোধ্য। অতঃপর সে গিরগিটি সদৃশ একটি সন্তান জন্ম দেয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কী? সে বললো, এটা ইউহান্নার।আমি ‘উসমান (রাঃ)-এর কাছে বিষয়টি জানালে ‘উসমান (রাঃ) তাদের জিজ্ঞাসাবাদ করলেন। তারা উভয়ে তা স্বীকার করলো। পরে তিনি তাদেরকে বললেন, তোমরা এ বিষয়ে কি সম্মত আছো যে, আমি তোমাদের মাঝে এমন ফায়সালা করি যেরূপ ফায়সালা দিয়েছিলেন রাসূলুল্লাহ (ﷺ)? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা দিয়েছেনঃ বিছানা যার সন্তান তার। অতঃপর তিনি মহিলা ও পুরুষ উভয়কে বেত্রাঘাত করেন। তারা উভয়েই দাস ও দাসী ছিলো।
[২২৭৫] আহমাদ। সানাদে রাবাহ রয়েছে। ইবনু হিব্বান আস-সিক্বাত গ্রন্থে বলেন : আমি তাকে এবং তার পুত্রকে জানি না। হাফিয আত-তাক্বরীব গ্রন্থে বলেন : মাজহুল।
সুনানে আবূ দাউদ হাদিস ২২৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাবাহ নামের এক ব্যক্তির ঘটনা এসেছে। তার রুম দেশীয় দাসী স্ত্রী প্রথমে তার মতো কালো সন্তান জন্ম দেয়। পরে এক রুমীয় গোলাম ইউহান্নার সঙ্গে অবৈধ সম্পর্কের কথা ওঠে এবং স্ত্রী একটি ভিন্ন চেহারার সন্তান জন্ম দেয়। বিষয়টি উসমান (রাঃ)-এর কাছে গেলে তিনি উভয়কে জিজ্ঞাসাবাদ করেন এবং তারা স্বীকার করে। এরপর তিনি বলেন, তিনি কি তাদের মাঝে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ফায়সালা অনুযায়ী বিচার করবেন? নবী صلى الله عليه وسلم ফায়সালা দিয়েছেন: সন্তান বিছানার। এরপর তিনি নারী ও পুরুষ উভয়কে বেত্রাঘাত করেন, কারণ তারা দাস-দাসী ছিল। এখানে বিছানার সন্তান নীতি, স্বীকারোক্তি এবং অপরাধের শাস্তির দিক একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সন্তানের বিষয়ে বিছানার নীতি বাস্তব বিচারে প্রয়োগ হয়েছে।
- স্বীকারোক্তির পর অপরাধের শাস্তি দেওয়া হয়েছে।
- রঙ বা চেহারার পার্থক্য থাকলেও বিচার শরিয়তের নিয়মে হয়।
- অবৈধ সম্পর্ক পরিবারে বড় জটিলতা তৈরি করে।
