১৩/৪৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৩০০ - বিধবার স্বামীর ঘরে ইদ্দত

যার স্বামী মারা গেছে তার (বাড়ির) বাইরে যাওয়া

বিধবার স্বামীর ঘরে ইদ্দত পালনের বিধান

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩০০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ عَمَّتِهِ، زَيْنَبَ بِنْتِ كَعْبِ بْنِ عُجْرَةَ أَنَّ الْفُرَيْعَةَ بِنْتَ مَالِكِ بْنِ سِنَانٍ، - وَهِيَ أُخْتُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - أَخْبَرَتْهَا أَنَّهَا، جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ تَسْأَلُهُ أَنْ تَرْجِعَ إِلَى أَهْلِهَا فِي بَنِي خُدْرَةَ فَإِنَّ زَوْجَهَا خَرَجَ فِي طَلَبِ أَعْبُدٍ لَهُ أَبَقُوا حَتَّى إِذَا كَانُوا بِطَرَفِ الْقَدُّومِ لَحِقَهُمْ فَقَتَلُوهُ فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ ﷺ أَنْ أَرْجِعَ إِلَى أَهْلِي فَإِنِّي لَمْ يَتْرُكْنِي فِي مَسْكَنٍ يَمْلِكُهُ وَلاَ نَفَقَةٍ . قَالَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «نَعَمْ». قَالَتْ فَخَرَجْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي الْحُجْرَةِ أَوْ فِي الْمَسْجِدِ دَعَانِي أَوْ أَمَرَ بِي فَدُعِيتُ لَهُ فَقَالَ «كَيْفَ قُلْتِ». فَرَدَدْتُ عَلَيْهِ الْقِصَّةَ الَّتِي ذَكَرْتُ مِنْ شَأْنِ زَوْجِي قَالَتْ فَقَالَ «امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ». قَالَتْ فَاعْتَدَدْتُ فِيهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا . قَالَتْ فَلَمَّا كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ أَرْسَلَ إِلَىَّ فَسَأَلَنِي عَنْ ذَلِكَ فَأَخْبَرْتُهُ فَاتَّبَعَهُ وَقَضَى بِهِ .

যাইনাব বিনতু কা’ব ইবনু ‘উজরাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ)-এর বোন ফুরাই’আহ বিনতু মালিক ইবনু সিনান (রাঃ) তাঁকে জানিয়েছেন যে, তিনি বনু খুদরায় তাঁর পিতার বাড়িতে ফিরে যাওয়ার জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে অনুমতি চাইলেন। তাঁর স্বামী তাঁর কয়েকটি পলাতক গোলামের সন্ধানে গিয়েছিলেন। অবশেষে তিনি আল-কাদূম সীমায় পৌঁছে তাদের দেখতে পেলো। এরপর গোলামরা তাঁকে হত্যা করে ফেলে। তাঁর স্ত্রী রাসূলুল্লাহর (ﷺ)-এর নিকট অনুমতি চাইলেন, আমি আমার পিত্রালয়ে ফিরে যেতে চাই। তিনি আমার জন্য তাঁর মালিকাধীন বাসস্থান অথবা খোরপোষ রেখে যাননি। মহিলা বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ।বর্ণনাকারী বলেন, আমি রওয়ানা হয়ে হুজরা অথবা মসজিদ পর্যন্ত গেলে তিনি আমাকে ডাকলেন বা কাউকে দিয়ে ডাকালেন। তিনি আমাকে বললেনঃ তুমি কি বলেছিলে? তখন আমি আমার স্বামীর ঘটনাটি পুনরাবৃত্তি করি। তিনি আমাকে বললেনঃ তুমি ইদ্দাত শেষ হওয়া পর্যন্ত তোমার (স্বামীর) ঘরেই অবস্থান করো। মহিলাটি বললেন, আমি সেখানে চার মাস দশ দিন অতিবাহিত করলাম। ‘উসমান ইবনু ‘আফফান (রাঃ) তাঁর যুগে আমার নিকট লোক পাঠিয়ে আমার ঘটনাটি জানতে চাইলে আমি তাঁকে অবহিত করি। তিনি তা অনুসরণ করলেন এবং সেই অনুযায়ী বিধান জারি করলেন।

সুনানে আবূ দাউদ হাদিস ২৩০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফুরাইআহ বিনত মালিক (রাঃ)-এর ঘটনা এসেছে। তাঁর স্বামী পলাতক গোলামদের খুঁজতে গিয়ে নিহত হন। তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পিতার বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি চান, কারণ স্বামী তাঁর জন্য মালিকানাধীন বাসস্থান বা খোরাক রেখে যাননি। প্রথমে তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পরে নবী (صلى الله عليه وسلم) তাঁকে ডেকে ঘটনার কথা আবার জানতে চান। এরপর তিনি বলেন, তুমি তোমার ঘরেই অবস্থান করো, যতক্ষণ না নির্ধারিত সময় পূর্ণ হয়। ফুরাইআহ (রাঃ) সেখানে চার মাস দশ দিন ইদ্দত পালন করেন। পরে উসমান (রাঃ) তাঁর যুগে এই ঘটনা জেনে সেই অনুযায়ী বিধান দেন। এই হাদিস বিধবার ইদ্দত ও থাকার জায়গা সম্পর্কে স্পষ্ট শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিধবা নারী চার মাস দশ দিন ইদ্দত পালন করবে।
  • ইদ্দতের সময় স্বামীর ঘরে থাকার নির্দেশ এই ঘটনায় এসেছে।
  • কঠিন পরিস্থিতিতেও নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ অনুসরণ করা হয়েছে।
  • পরবর্তী সময়ে সাহাবিরাও এই ঘটনার ভিত্তিতে সিদ্ধান্ত দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন