১৪/৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৩২ - ভিন্ন স্থানে চাঁদ দেখার বিধান
যখন কোন শহরে অন্যান্য শহরের এক রাত আগে চাঁদ দেখা যায়
ভিন্ন শহরে চাঁদ দেখা হলে সাওমের হিসাব
সুনানে আবূ দাউদ : ২৩৩২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৩২
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، - يَعْنِي ابْنَ جَعْفَرٍ - أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ أَبِي حَرْمَلَةَ، أَخْبَرَنِي كُرَيْبٌ، أَنَّ أُمَّ الْفَضْلِ ابْنَةَ الْحَارِثِ، بَعَثَتْهُ إِلَى مُعَاوِيَةَ بِالشَّامِ قَالَ فَقَدِمْتُ الشَّامَ فَقَضَيْتُ حَاجَتَهَا فَاسْتُهِلَّ رَمَضَانُ وَأَنَا بِالشَّامِ فَرَأَيْنَا الْهِلاَلَ لَيْلَةَ الْجُمُعَةِ ثُمَّ قَدِمْتُ الْمَدِينَةَ فِي آخِرِ الشَّهْرِ فَسَأَلَنِي ابْنُ عَبَّاسٍ ثُمَّ ذَكَرَ الْهِلاَلَ فَقَالَ مَتَى رَأَيْتُمُ الْهِلاَلَ قُلْتُ رَأَيْتُهُ لَيْلَةَ الْجُمُعَةِ.قَالَ أَنْتَ رَأَيْتَهُ قُلْتُ نَعَمْ وَرَآهُ النَّاسُ وَصَامُوا وَصَامَ مُعَاوِيَةُ. قَالَ لَكِنَّا رَأَيْنَاهُ لَيْلَةَ السَّبْتِ فَلاَ نَزَالُ نَصُومُهُ حَتَّى نُكْمِلَ الثَّلاَثِينَ أَوْ نَرَاهُ. فَقُلْتُ أَفَلاَ تَكْتَفِي بِرُؤْيَةِ مُعَاوِيَةَ وَصِيَامِهِ قَالَ لاَ هَكَذَا أَمَرَنَا رَسُولُ اللَّهِ ﷺ.
কুরায়ব (রহঃ) হতে বর্ণিতঃ
উম্মুল ফাদল বিনতুল হারিস (রাঃ) তাকে মু‘আবিয়াহ (রাঃ) -এর নিকট সিরিয়াতে কোন দরকারে পাঠালেন। কুরাইব বলেন, আমি সিরিয়া এসে তার কাজটি পুরা করি। এমতাবস্থায় রমাযানের চাঁদও উদিত হলো। আমরা সেখানে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখি। রমাযানের শেষদিকে আমি মদিনায় ফিরে এলে ইবনু ‘আব্বাস (রাঃ) বিভিন্ন আলোচনার পর চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, তোমরা কখন চাঁদ দেখেছো? আমি বললাম, আমি বৃহস্পতিবার চাঁদ দেখেছি। তিনি জিজ্ঞেস করলেন, তুমি স্বচক্ষে চাঁদ দেখেছো? আমি বললাম, হ্যাঁ, লোকেরাও দেখেছে এবং সাওম রেখেছে এবং মু‘আবিয়াহ (রাঃ) -ও সাওম রেখেছেন।তিনি বললেন, আমরা চাঁদ দেখেছি শুক্রবার সন্ধ্যায়। সুতরাং আমরা ত্রিশ দিন পূর্ণ হওয়া অথবা (শাওয়ালের) চাঁদ না দেখা পর্যন্ত সাওম পালন অব্যাহত রাখবো। তখন আমি বললাম, মু‘আবিয়াহর চাঁদ দেখা ও তাঁর সাওম পালন কি আপনার সাওম পালন ও ভঙ্গের জন্য যথেষ্ট নয়? তিনি উত্তর দিলেন, না, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে এরূপই নির্দেশ দিয়েছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরাইব (রহঃ)-এর ঘটনা এসেছে। তিনি সিরিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখেন। সেখানকার লোকেরা সাওম রাখে এবং মুয়াবিয়া (রাঃ)-ও সাওম রাখেন। পরে তিনি মদিনায় ফিরে এলে ইবনু আব্বাস (রাঃ) জিজ্ঞেস করেন, চাঁদ কখন দেখা হয়েছিল। কুরাইব জানান, বৃহস্পতিবার। ইবনু আব্বাস (রাঃ) বলেন, তাঁরা মদিনায় শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখেছেন। তাই তাঁরা ত্রিশ দিন পূর্ণ হওয়া বা শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত সাওম চালিয়ে যাবেন। যখন কুরাইব সিরিয়ার চাঁদ দেখা যথেষ্ট কি না জানতে চান, ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁদের এভাবেই নির্দেশ দিয়েছেন। হাদিসটি ভিন্ন স্থানের চাঁদ দেখার বিষয়ে গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এক এলাকার চাঁদ দেখা অন্য এলাকার জন্য সব সময় যথেষ্ট ধরা হয়নি।
- ইবনু আব্বাস (রাঃ) নিজ এলাকার চাঁদ দেখা অনুযায়ী সাওম চালিয়েছেন।
- চাঁদ দেখা ও মাস পূর্ণ করা সাওম শেষ করার মূল ভিত্তি।
- সাহাবিরা রাসূল صلى الله عليه وسلم-এর নির্দেশকে সিদ্ধান্তের ভিত্তি বানাতেন।
