১/৯৭. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৭ - নারীর স্বপ্নদোষ ও গোসল
পুরুষের ন্যায় নারীদের স্বপ্নদোষ হলে
নারীর স্বপ্নদোষ হলে গোসল: উম্মু সুলাইম (রাঃ)-এর প্রশ্ন
সুনানে আবূ দাউদ : ২৩৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৩৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ قَالَ عُرْوَةُ عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ سُلَيْمٍ الأَنْصَارِيَّةَ، - وَهِيَ أُمُّ أَنَسِ بْنِ مَالِكٍ - قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لاَ يَسْتَحْيِي مِنَ الْحَقِّ أَرَأَيْتَ الْمَرْأَةَ إِذَا رَأَتْ فِي النَّوْمِ مَا يَرَى الرَّجُلُ أَتَغْتَسِلُ أَمْ لاَ قَالَتْ عَائِشَةُ فَقَالَ النَّبِيُّ ﷺ «نَعَمْ فَلْتَغْتَسِلْ إِذَا وَجَدَتِ الْمَاءَ». قَالَتْ عَائِشَةُ فَأَقْبَلْتُ عَلَيْهَا فَقُلْتُ أُفٍّ لَكِ وَهَلْ تَرَى ذَلِكَ الْمَرْأَةُ فَأَقْبَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " تَرِبَتْ يَمِينُكِ يَا عَائِشَةُ وَمِنْ أَيْنَ يَكُونُ الشَّبَهُ ".قَالَ أَبُو دَاوُدَ وَكَذَلِكَ رَوَى عُقَيْلٌ وَالزُّبَيْدِيُّ وَيُونُسُ وَابْنُ أَخِي الزُّهْرِيِّ عَنِ الزُّهْرِيِّ وَإِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ عَنْ مَالِكٍ عَنِ الزُّهْرِيِّ وَوَافَقَ الزُّهْرِيَّ مُسَافِعٌ الْحَجَبِيُّ قَالَ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ . وَأَمَّا هِشَامُ بْنُ عُرْوَةَ فَقَالَ عَنْ عُرْوَةَ عَنْ زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ أُمَّ سُلَيْمٍ جَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আনাস ইবনু মালিকের মা উম্মু সুলাইম আল-আনসারিয়্যাহ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আল্লাহ সত্যের ক্ষেত্রে লজ্জা করেন না! পুরুষের ন্যায় নারীরাও যদি ঘুমে ঐরূপ কিছু দেখে, তাহলে তাকে গোসল করতে হবে কিনা? ‘আয়িশাহ (রাঃ) বলেন, নবী (ﷺ) বললেন, হ্যাঁ, পানি দেখতে পেলে তাকেও গোসল করতে হবে। ‘আয়িশাহ (রাঃ) বলেন, আমি উম্মু সুলাইমকে বললাম, তোমার জন্য দুঃখ হচ্ছে! পুরুষের ন্যায় নারীদের আবার স্বপ্নদোষ হয় নাকি? রাসূলুল্লাহ (ﷺ) আমার দিকে এসে বললেন, হে ‘আয়িশাহ! তোমার ডান হাত ধুলিমলিন হোক। যদি এরূপই না হবে, তাহলে সন্তান মায়ের আকৃতির হয় কি করে?
হাদীস থেকে শিক্ষাঃ১। মহিলাদের স্বপ্নদোষ হলে এবং বীর্য নির্গত হওয়ার আলামত পেলে তাদের জন্য গোসল করা ওয়াজিব।২। পুরুষের ন্যায় নারীদেরও স্বপ্নদোষ হয়।৩। কোন বিষয়ে শারঈ হুকুম জানা না থাকলে তা জিজ্ঞেস করা বৈধ। লজ্জা যেন এতে প্রতিবন্ধক না হয়।
সুনানে আবূ দাউদ হাদিস ২৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সুলাইম আনসারিয়া (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে সাহসের সঙ্গে প্রশ্ন করেন। তিনি বলেন, আল্লাহ সত্যের ক্ষেত্রে লজ্জা করেন না; নারীরা যদি ঘুমে পুরুষের মতো কিছু দেখে, তাহলে কি গোসল করবে? নবী (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ, পানি দেখতে পেলে সে গোসল করবে। আয়িশা (রাঃ) তখন বিস্ময় প্রকাশ করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে বলেন, তা না হলে সন্তানের মায়ের মতো হওয়া কীভাবে হয়? এই হাদিসে নারীর স্বপ্নদোষ, পানি দেখা এবং গোসলের বিধান সরাসরি এসেছে। মূল শিক্ষা হলো সত্য জানার জন্য ভদ্রভাবে প্রশ্ন করা যায়, আর নারী-পুরুষের কিছু শারীরিক অবস্থায় একই ধরনের বিধান থাকতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নারী পানি দেখতে পেলে স্বপ্নদোষের পর গোসল করবে—এ কথা হাদিসে এসেছে।
- ধর্মীয় সত্য জানার ক্ষেত্রে ভদ্রভাবে প্রশ্ন করা লজ্জার নয়।
- উম্মু সুলাইম (রাঃ)-এর প্রশ্ন জ্ঞান অর্জনের সুন্দর উদাহরণ।
- নবীজি প্রশ্নের উত্তর সহজ ভাষায় দিয়েছেন।
