১৪/৪২. অধ্যায়ঃ

সফর অবস্থায় সওম পালন

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪০৬

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، وَوَهْبُ بْنُ بَيَانٍ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، أَنَّهُ حَدَّثَهُ عَنْ قَزَعَةَ، قَالَ أَتَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ وَهُوَ يُفْتِي النَّاسَ وَهُمْ مُكِبُّونَ عَلَيْهِ فَانْتَظَرْتُ خَلْوَتَهُ فَلَمَّا خَلاَ سَأَلْتُهُ عَنْ صِيَامِ رَمَضَانَ فِي السَّفَرِ فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ عَامَ الْفَتْحِ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُ وَنَصُومُ حَتَّى بَلَغَ مَنْزِلاً مِنَ الْمَنَازِلِ فَقَالَ ‏"‏ إِنَّكُمْ قَدْ دَنَوْتُمْ مِنْ عَدُوِّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ ‏"‏ ‏.‏ فَأَصْبَحْنَا مِنَّا الصَّائِمُ وَمِنَّا الْمُفْطِرُ - قَالَ - ثُمَّ سِرْنَا فَنَزَلْنَا مَنْزِلاً فَقَالَ ‏"‏ إِنَّكُمْ تُصَبِّحُونَ عَدُوَّكُمْ وَالْفِطْرُ أَقْوَى لَكُمْ فَأَفْطِرُوا ‏"‏ ‏.‏ فَكَانَتْ عَزِيمَةً مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ ثُمَّ لَقَدْ رَأَيْتُنِي أَصُومُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَبْلَ ذَلِكَ وَبَعْدَ ذَلِكَ ‏.‏

ক্বাযা‘আহ (রহঃ) হতে বর্ণিতঃ

একদা আমি আবু সাঈদ আল-খুদরি (রাঃ) এর নিকট আসি। তখন তিনি লোকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং লোকেরা শান্তভাবে তাঁর কথা শুনছিলো। আমি তাঁর সাথে একান্তে সাক্ষাতের অপেক্ষায় রইলাম। তিনি একাকী হলে আমি তাকে সফরের অবস্থায় রমজানের সাওম রাখা সম্পর্কে জিজ্ঞেস করি।তিনি বললেন, আমরা মক্কা বিজয়ের সময় রমজান মাসে নবী (ﷺ) এর সাথে রওয়ানা হই। তখন রাসূলুল্লাহ (ﷺ) সাওম রেখেছিলেন এবং আমরাও সাওম রেখেছিলাম। তিনি কোন এক মনজিলে নামলে তিনি পুনরায় বললেনঃ নিশ্চয় তোমরা শত্রুর কাছাকাছি এসে গেছো। এখন সাওম ভঙ্গ করাটাই হবে তোমাদের শক্তিবর্ধক। আমাদের কেউ কেউ সাওম রাখলাম এবং কেউ কেউ সাওমহীন অবস্থায় ভোর করলাম।বর্ণনাকারী বলেন, এরপর আমরা পুনরায় সফর শুরু করলাম এবং এক মনজিলে নামলে তিনি পুনরায় বললেনঃ তোমরা শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হবে। এখন সাওম ভঙ্গ করাটাই হবে তোমাদের শক্তিবর্ধক। কাজেই তোমরা সাওম ভঙ্গ কর। আর রাসূলুল্লাহ (ﷺ) দৃঢ় সংকল্পের উপর স্থির রইলেন।আবু সাঈদ (রাঃ) বলেন, আমি নবী (ﷺ) এর সাথে সফরে এই ঘটনার পূর্বেও সাওম পালন করেছি এবং এর পরেও সাওম পালন করেছি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন