১৪/৪৯. অধ্যায়ঃ

তাশরীকের দিনসমূহে সওম পালন

সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪১৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، عَنْ أَبِي مُرَّةَ، مَوْلَى أُمِّ هَانِئٍ أَنَّهُ دَخَلَ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَلَى أَبِيهِ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَرَّبَ إِلَيْهِمَا طَعَامًا فَقَالَ كُلْ ‏.‏ فَقَالَ إِنِّي صَائِمٌ ‏.‏ فَقَالَ عَمْرٌو كُلْ فَهَذِهِ الأَيَّامُ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنَا بِإِفْطَارِهَا وَيَنْهَانَا عَنْ صِيَامِهَا ‏.‏ قَالَ مَالِكٌ وَهِيَ أَيَّامُ التَّشْرِيقِ ‏.‏

উম্মু হানী (রাঃ)-এর মুক্তদাস আবু মুররাহ (রহঃ) হতে বর্ণিতঃ

একদা তিনি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর সাথে তার পিতা আমর ইবনু আস (রাঃ) এর নিকট যান। তিনি তাদের উভয়ের সামনে খাবার এনে তা খেতে বললেন। আবদুল্লাহ (রাঃ) বললেন, আমি সাওমরত আছি। আমর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দিনগুলোতে আমাদেরকে সাওম ভাঙ্গার নির্দেশ দিয়েছেন এবং সাওম রাখতে নিষেধ করেছেন। মালিক (রহঃ) বলেন, তা হল তাশরীকের দিনগুলো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন