১৪/৬৪. অধ্যায়ঃ
আরাফার দিন আরাফার ময়দানে সওম পালন প্রসঙ্গে
সুনানে আবু দাউদ : ২৪৪০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৪০
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَوْشَبُ بْنُ عَقِيلٍ، عَنْ مَهْدِيٍّ الْهَجَرِيِّ، حَدَّثَنَا عِكْرِمَةُ، قَالَ كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ فِي بَيْتِهِ فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ بِعَرَفَةَ .
ইকরিমাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা আবু হুরাইরা (রাঃ) এর কাছে তার ঘরে অবস্থান করছিলাম। তখন তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) আরাফাহর দিন আরাফাহর ময়দানে সাওম রাখতে নিষেধ করেছেন।
দুর্বলঃ যঈফ আল-জামি‘উস সাগীর (৬০৬৯), যঈফ সুনান ইবনু মাজাহ (৩৭৮/১৭৩২), সিলসিলাতুল আহাদীসিয যঈফাহ (৪০৪), মিশকাত(২০৬৩)।[২৪৪০] ইবনু মাজাহ, আহমাদ, বায়হাক্বী। সানাদে মাহদী হাজারী অজ্ঞাত (মাজহুল)। যেমন বলেছেন ইবনু হাযম মুহাল্লা গ্রন্থে। ইমাম যাহাবী একে সর্মথন করেছেন আল-মীযান গ্রন্থে এবং ইবনু হাতিম সূত্রেও অনুরূপ উল্লেখ হয়েছে। আত-তাহযীব গ্রন্থে ইবনু মাঈন থেকেও অনুরূপ উক্তি রয়েছে। ইবনু হাযম ও ইবনুল কাইয়্যিম হাদীসটিকে যঈফ বলেছেন।
