১/৯৯. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৪৫ - জানাবাতের গোসল ও রুমাল ব্যবহার

জানাবাতের গোসল করার নিয়ম

জানাবাতের গোসলের সম্পূর্ণ নিয়ম ও রুমাল ব্যবহারের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৪৫

حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، عَنْ خَالَتِهِ، مَيْمُونَةَ قَالَتْ وَضَعْتُ لِلنَّبِيِّ ﷺ غُسْلاً يَغْتَسِلُ بِهِ مِنَ الْجَنَابَةِ فَأَكْفَأَ الإِنَاءَ عَلَى يَدِهِ الْيُمْنَى فَغَسَلَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا ثُمَّ صَبَّ عَلَى فَرْجِهِ فَغَسَلَ فَرْجَهُ بِشِمَالِهِ ثُمَّ ضَرَبَ بِيَدِهِ الأَرْضَ فَغَسَلَهَا ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ وَجَسَدِهِ ثُمَّ تَنَحَّى نَاحِيَةً فَغَسَلَ رِجْلَيْهِ فَنَاوَلْتُهُ الْمِنْدِيلَ فَلَمْ يَأْخُذْهُ وَجَعَلَ يَنْفُضُ الْمَاءَ عَنْ جَسَدِهِ .فَذَكَرْتُ ذَلِكَ لإِبْرَاهِيمَ فَقَالَ كَانُوا لاَ يَرَوْنَ بِالْمِنْدِيلِ بَأْسًا وَلَكِنْ كَانُوا يَكْرَهُونَ الْعَادَةَ . قَالَ أَبُو دَاوُدَ قَالَ مُسَدَّدٌ فَقُلْتُ لِعَبْدِ اللَّهِ بْنِ دَاوُدَ كَانُوا يَكْرَهُونَهُ لِلْعَادَةِ فَقَالَ هَكَذَا هُوَ وَلَكِنْ وَجَدْتُهُ فِي كِتَابِي هَكَذَا .

মায়মূনাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) -এর জানাবাতের গোসলের জন্য পানি রাখলাম। তিনি পানির পাত্র কাত করে ডান হাতে পানি ঢেলে তা দু’বার বা তিনবার ধুলেন। এরপর লজ্জাস্থানে পানি ঢেলে তা বাম হাতে ধুলেন। তারপর মাটিতে হাত ঘষে ধুয়ে নিলেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ও দু’হাত ধুলেন। তারপর মাথায় এবং সমগ্র শরীরে পানি ঢাললেন। তারপর ঐ স্থান থেকে একটু সরে গিয়ে উভয় পা ধুলেন। আমি (শরীর মোছার জন্য) তাঁকে রুমাল দিলাম। তিনি তা গ্রহণ করলেন না বরং শরীর থেকে পানি ঝেড়ে ফেলতে লাগলেন। বর্ণনাকারী বলেন, আমি বিষয়টি ইবরাহীমকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সাহাবীগণ গামছা ব্যবহার করা অপছন্দ করতেন না, বরং তাঁরা (গামছা ব্যবহার) অভ্যাসে পরিণত করা অপছন্দ করতেন।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুসাদ্দাদ বলেছেন, আমি ‘আবদুল্লাহ ইবনু দাউদকে জিজ্ঞাসা করলাম, গামছা ব্যবহার অভ্যাসে পরিণত হবে বলেই কি সাহাবীগণ তা অপছন্দ করতেন? তিনি বললেন, হ্যাঁ এরূপই। আমার কিতাবেও এরূপ (তথ্য) পেয়েছি।

সুনানে আবূ দাউদ হাদিস ২৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মাইমূনা (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জানাবাতের গোসলের বিস্তারিত পদ্ধতি বলেছেন। তিনি পানি রাখলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ডান হাতে পানি ঢেলে হাত ধুলেন। এরপর লজ্জাস্থান ধুলেন, বাম হাত মাটিতে ঘষে ধুয়ে নিলেন। তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, মুখমণ্ডল ও দুই হাত ধুলেন। এরপর মাথা ও পুরো শরীরে পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে দুই পা ধুলেন। মাইমূনা (রাঃ) রুমাল দিলে তিনি নেননি, বরং শরীর থেকে পানি ঝেড়ে ফেললেন। বর্ণনায় আরও এসেছে, গামছা ব্যবহারকে সাহাবীগণ মূলত অভ্যাসে পরিণত করা অপছন্দ করতেন। তাই এই হাদিস জানাবাতের গোসলের নিয়ম ও পরবর্তী আচরণ—দুই দিকই শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাবাতের গোসলে হাত, লজ্জাস্থান, মুখ, নাক, মাথা ও শরীর ধোয়ার ধাপ এসেছে।
  • গোসল শেষে স্থান বদলে দুই পা ধোয়ার বর্ণনা রয়েছে।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) রুমাল নেননি, বরং শরীরের পানি ঝেড়ে ফেলেছেন।
  • গামছা ব্যবহারকে সবভাবে নিষিদ্ধ বলা হয়নি; অভ্যাস বানানো অপছন্দের কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন