১৪/৭০. অধ্যায়ঃ
যিনি বলেন, (ঐ তিনটির দুটি হলো) সোম ও বৃহস্পতিবার
সুনানে আবু দাউদ : ২৪৫২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৪৫২
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ هُنَيْدَةَ الْخُزَاعِيِّ، عَنْ أُمِّهِ، قَالَتْ دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَسَأَلْتُهَا عَنِ الصِّيَامِ فَقَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَأْمُرُنِي أَنْ أَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ أَوَّلُهَا الاِثْنَيْنِ وَالْخَمِيسِ .
হুনাইদাহ আল-খুযাঈ (রহঃ) হতে তার মা হতে বর্ণিতঃ
আমি উম্মু সালামা (রাঃ) এর কাছে গিয়ে সাওম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে প্রতি মাসে তিন দিন সাওম পালনের নির্দেশ দিতেন। মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার।
মুনকারঃ মিশকাত (২০৬০)।২৪৫২ নাসায়ী, আহমাদ। সানাদে হুনাইদার মায়ের পরিচয় জানা যায়নি।
