১৫/২৩. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৫১২ - ধ্বংসে নিক্ষেপের সঠিক অর্থ
মহান আল্লাহর বাণী: তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না
নিজেকে ধ্বংসে নিক্ষেপ করার সঠিক শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৫১২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৫১২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، وَابْنِ، لَهِيعَةَ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَسْلَمَ أَبِي عِمْرَانَ، قَالَ : غَزَوْنَا مِنَ الْمَدِينَةِ نُرِيدُ الْقُسْطَنْطِينِيَّةَ، وَعَلَى الْجَمَاعَةِ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدِ بْنِ الْوَلِيدِ وَالرُّومُ مُلْصِقُو ظُهُورِهِمْ بِحَائِطِ الْمَدِينَةِ، فَحَمَلَ رَجُلٌ عَلَى الْعَدُوِّ فَقَالَ النَّاسُ : مَهْ، مَهْ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، يُلْقِي بِيَدَيْهِ إِلَى التَّهْلُكَةِ . فَقَالَ أَبُو أَيُّوبَ : إِنَّمَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا مَعْشَرَ الأَنْصَارِ لَمَّا نَصَرَ اللَّهُ نَبِيَّهُ وَأَظْهَرَ الإِسْلاَمَ، قُلْنَا : هَلُمَّ نُقِيمُ فِي أَمْوَالِنَا وَنُصْلِحُهَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى ﴾ وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلاَ تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ ﴿ فَالإِلْقَاءُ بِالأَيْدِي إِلَى التَّهْلُكَةِ أَنْ نُقِيمَ فِي أَمْوَالِنَا وَنُصْلِحَهَا وَنَدَعَ الْجِهَادَ . قَالَ أَبُو عِمْرَانَ : فَلَمْ يَزَلْ أَبُو أَيُّوبَ يُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى دُفِنَ بِالْقُسْطَنْطِينِيَّةِ .
আবূ ‘ইমরান আসলাম ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা মাদীনাহ হতে কনস্টান্টিনোপলে অভিমুখে বের হলাম। আমাদের সেনাপতি ছিলেন ‘আবদুর রহমান ইবনু খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ)। রোমের সৈন্যবাহিনী শহরের প্রাচীর-বেষ্টনীর বহির্ভাগ থেকে প্রতিরক্ষায় নিয়োজিত ছিল। জনৈক মুসলিম সৈনিক শত্রুবাহিনীর উপর হামলা করে বসলো। লোকেরা বললো, হায়, থামো! লা ইলাহা ইল্লাল্লাহ। সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আবূ আইউব আল-আনসারী (রাঃ) বললেন, এ আয়াত আমাদের আনসার সম্প্রদায় সম্পর্কে অবতীর্ণ হয়েছিলো। আল্লাহ যখন তাঁর নবী (ﷺ)-কে সাহায্য করলেন এবং দ্বীন ইসলামকে বিজয়ী করলেন, আমরা মনে মনে বললাম, এসো! এবার আমরা নিজেদের ধন-সম্পদ দেখাশুনা ও ঠিকঠাকে মনোযোগ দেই।মহান আল্লাহ তখন এ আয়াত অবতীর্ণ করলেন : “তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না।“ (সূরা আল-বাক্বারাহ, আয়াত ১৯৫)।আমাদের নিজেদের হাতকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করার অর্থ হচ্ছে, ধন-সম্পদ নিয়েই ব্যস্ত থাকা, এর পরিবৃদ্ধির জন্য চেষ্টা করা এবং জিহাদ ছেড়ে দেয়া। আবূ ‘ইমরান (রহঃ) বলেন, এরপর থেকে আবূ আইউব আল-আনসারী (রাঃ) সর্বদা আল্লাহর পথে জিহাদে শরীক হতেন, অবশেষে তিনি জিহাদ করতে করতে কুস্ত্তনতুনিয়াতে সমাহিত হন।
সুনানে আবূ দাউদ হাদিস ২৫১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে কনস্টান্টিনোপল অভিমুখে যাত্রার একটি ঘটনা এসেছে। এক মুসলিম সৈনিক শত্রুবাহিনীর উপর আক্রমণ করলে কিছু লোক সূরা আল-বাকারার আয়াত উল্লেখ করে বলেন, সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তখন আবু আইউব আল-আনসারী (রাঃ) ব্যাখ্যা করেন, আয়াতটি আনসারদের সম্পর্কে নাজিল হয়েছিল। যখন ইসলাম বিজয়ী হলো, তারা ভাবলেন, এবার নিজেদের সম্পদ ঠিকঠাক করি। তখন আয়াত নাজিল হলো: আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। আবু আইউব (রাঃ) বলেন, ধ্বংসে নিক্ষেপের অর্থ হলো সম্পদ নিয়ে ব্যস্ত থাকা, সম্পদ বাড়ানোর চেষ্টা করা এবং জিহাদ ছেড়ে দেওয়া। এখানে মূল শিক্ষা হলো, আয়াতের অর্থ ভুলভাবে প্রয়োগ করা ঠিক নয়। আল্লাহর পথে ব্যয়, ত্যাগ এবং দ্বীনের কাজে উদাসীন না থাকা এই বর্ণনার কেন্দ্র।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরআনের আয়াত বুঝতে সাহাবীদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
- শুধু সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে আল্লাহর পথ ছেড়ে দেওয়া বিপদের কারণ।
- আয়াতের অর্থ ভুলভাবে প্রয়োগ করা থেকে সতর্ক থাকতে হবে।
- আল্লাহর পথে ব্যয় ও ত্যাগের শিক্ষা এই বর্ণনায় স্পষ্ট।
