১৫/৩৯. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৫৩৭ - এক ওয়াক্ত সালাত ছাড়াই জান্নাত
কেউ যুদ্ধক্ষেত্রে ইসলাম গ্রহণের পর পরই সেখানে নিহত হলে
আল্লাহর জন্য যুদ্ধ: এক ওয়াক্ত সালাতের সুযোগও পাননি
সুনানে আবূ দাউদ : ২৫৩৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৫৩৭
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ عَمْرَو بْنَ أُقَيْشٍ، كَانَ لَهُ رِبًا فِي الْجَاهِلِيَّةِ فَكَرِهَ أَنْ يُسْلِمَ حَتَّى يَأْخُذَهُ فَجَاءَ يَوْمَ أُحُدٍ . فَقَالَ : أَيْنَ بَنُو عَمِّي قَالُوا : بِأُحُدٍ . قَالَ : أَيْنَ فُلاَنٌ قَالُوا : بِأُحُدٍ . قَالَ : أَيْنَ فُلاَنٌ قَالُوا : بِأُحُدٍ .فَلَبِسَ لأْمَتَهُ وَرَكِبَ فَرَسَهُ ثُمَّ تَوَجَّهَ قِبَلَهُمْ، فَلَمَّا رَآهُ الْمُسْلِمُونَ قَالُوا : إِلَيْكَ عَنَّا يَا عَمْرُو . قَالَ : إِنِّي قَدْ آمَنْتُ . فَقَاتَلَ حَتَّى جُرِحَ، فَحُمِلَ إِلَى أَهْلِهِ جَرِيحًا، فَجَاءَهُ سَعْدُ بْنُ مُعَاذٍ فَقَالَ لأُخْتِهِ : سَلِيهِ حَمِيَّةً لِقَوْمِكَ أَوْ غَضَبًا لَهُمْ أَمْ غَضَبًا لِلَّهِ فَقَالَ : بَلْ غَضَبًا لِلَّهِ وَلِرَسُولِهِ فَمَاتَ . فَدَخَلَ الْجَنَّةَ وَمَا صَلَّى لِلَّهِ صَلاَةً .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
‘আমর ইবনু উক্বাইশের জাহিলী যুগের কিছু সুদ অনাদায়ী ছিল। সেগুলো আদায় না করে তিনি মুসলমান হওয়া অপছন্দ করলেন। কাজেই তিনি উহুদ যুদ্ধের দিন এসে জিজ্ঞাসা করলেন, আমার চাচাতো ভাইয়েরা কোথায়? লোকেরা বললো, তারা উহুদের যুদ্ধে গিয়েছে। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, অমুক কোথায়? লোকেরা বললো, তারা উহুদের যুদ্ধে গিয়েছে। তিনি আবারও জিজ্ঞেস করলেন, অমুক কোথায়? লোকেরা বললো, তারা উহুদের যুদ্ধে গিয়েছে।তিনি তার যুদ্ধের সাজে সজ্জিত হয়ে নিজ ঘোড়ায় চড়ে উহুদে রওয়ানা হলেন। মুসলমানগণ তাকে দেখতে পেয়ে বললেন, হে আমর! আমাদের থেকে তুমি অন্য দিকে যাও। (আমাদের মধ্যে প্রবেশ করোনা। কেননা তুমি কাফের)। তিনি বললেন, আমিতো ঈমান এনেছি। তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আহত হলেন। আহত অবস্থায় তাকে তার পরিবার-পরিজনের কাছে নিয়ে যাওয়া হল।সা’দ ইবনু মু’আয (রাঃ) তার বাড়িতে আসলেন। তিনি তার বোনকে বললেন, তুমি তাকে জিজ্ঞেস করো, তুমি কি তোমার গোত্রের প্রতিপত্তি রক্ষার জন্য অথবা তাদের (দুশমনদের) প্রতি আক্রোশের বশবর্তী হয়ে অথবা আল্লাহর গযব থেকে বাচার জন্য যুদ্ধ করেছো? তিনি (আমর) বললেন, আমি বরং আল্লাহ ও তার রাসূলের অভিশাপ থেকে বাচার জন্য জিহাদ করেছি। তিনি মারা গেলেন এবং জান্নাতে প্রবেশ করলেন। অথচ তিনি আল্লাহর জন্য এক ওয়াক্ত নামাযও পড়ার সুযোগ পান নি।
সুনানে আবূ দাউদ হাদিস ২৫৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আমর ইবন উকাইশের ঘটনা এসেছে। জাহিলি যুগের কিছু সুদ তার পাওনা ছিল। প্রথমে তা আদায় না করে মুসলমান হওয়া তিনি অপছন্দ করেন। পরে উহুদের দিন তিনি খোঁজ নেন তার লোকেরা কোথায়, তারপর যুদ্ধের সাজে উহুদের দিকে যান। মুসলমানরা তাকে দেখে দূরে যেতে বললে তিনি জানান, তিনি ঈমান এনেছেন। তিনি যুদ্ধ করেন এবং আহত হন। সা‘দ ইবন মু‘আয (রাঃ) জানতে চান, তিনি কি গোত্রের জন্য, নাকি আল্লাহর জন্য যুদ্ধ করেছেন। তিনি বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের জন্য। এরপর তিনি মারা যান এবং জান্নাতে প্রবেশ করেন, অথচ এক ওয়াক্ত সালাত পড়ার সুযোগও পাননি। এখানে মূল বিষয় “নিয়ত ও ঈমান”। হাদিসটি দেখায়, সত্যিকারের ঈমান ও আল্লাহর জন্য কাজের গুরুত্ব কত বড়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর জন্য কাজ করার নিয়ত খুব গুরুত্বপূর্ণ।
- গোত্রের অহংকার ও আল্লাহর জন্য কাজ—দুইটি বিষয় আলাদা।
- ঈমান আনার পর সত্য পথে কাজ করা মর্যাদার কারণ হতে পারে।
- আমর ইবন উকাইশ এক ওয়াক্ত সালাতের সুযোগ না পেয়েও জান্নাতে প্রবেশ করেছেন—এ কথা হাদিসে এসেছে।
