১৫/৫০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৫৫৩ - জিহাদ
ঘোড়ার প্রতিপালন ও রক্ষণাবেক্ষণে যত্নবান হওয়া ও এর নিতম্বে হাত বুলানো
সুনানে আবূ দাউদ : ২৫৫৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৫৫৩
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعِيدٍ الطَّالْقَانِيُّ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُهَاجِرِ، حَدَّثَنِي عَقِيلُ بْنُ شَبِيبٍ، عَنْ أَبِي وَهْبٍ الْجُشَمِيِّ، - وَكَانَتْ لَهُ صُحْبَةٌ - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «ارْتَبِطُوا الْخَيْلَ وَامْسَحُوا بِنَوَاصِيهَا وَأَعْجَازِهَا». أَوْ قَالَ «أَكْفَالِهَا». " وَقَلِّدُوهَا وَلاَ تُقَلِّدُوهَا الأَوْتَارَ».
আবূ ওয়াহব আল-জুশামী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা (যুদ্ধের জন্য) ঘোড়া প্রস্তুত রাখবে এবং এর কপালের চুল ও নিতম্বে হাত বুলাবে। অথবা তিনি বলেছেন, এর নিতম্বে হাত বুলাবে এবং গলায় মালা পরাবে, কিন্তু ধনুকের তারের মালা পরাবে না।
