১৫/৭৮. অধ্যায়ঃ
যুদ্ধে সাংকেতিক নামে ডাকা
সুনানে আবু দাউদ : ২৫৯৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৫৯৬
حَدَّثَنَا هَنَّادٌ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنْ عِكْرِمَةَ بْنِ عَمَّارٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِيهِ، قَالَ غَزَوْنَا مَعَ أَبِي بَكْرٍ - رضى الله عنه - زَمَنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَ شِعَارُنَا أَمِتْ أَمِتْ .
ইয়্যাস ইবনু সালামাহ (রহঃ) হতে তার পিতা হতে বর্ণিতঃ
তিনি (সালামা) বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আবু বকর (রাঃ) এর সেনাপতিত্বে যুদ্ধ করেছিলাম। সে সময় আমাদের সাংকেতিক ডাক ছিল ‘আমিত, আমিত’।
