১৫/১১০. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৫৪ - নিহত শত্রুর মালপত্রের অধিকার
নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিম ব্যক্তির মুসলিমদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি
নিহত শত্রুর মালপত্রের অধিকার
সুনানে আবূ দাউদ : ২৬৫৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৫৪
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ هَاشِمَ بْنَ الْقَاسِمِ، وَهِشَامًا، حَدَّثَاهُمْ قَالاَ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، قَالَ حَدَّثَنِي إِيَاسُ بْنُ سَلَمَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي قَالَ، غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ هَوَازِنَ - قَالَ - فَبَيْنَمَا نَحْنُ نَتَضَحَّى وَعَامَّتُنَا مُشَاةٌ وَفِينَا ضَعَفَةٌ إِذْ جَاءَ رَجُلٌ عَلَى جَمَلٍ أَحْمَرَ فَانْتَزَعَ طَلَقًا مِنْ حِقْوِ الْبَعِيرِ فَقَيَّدَ بِهِ جَمَلَهُ ثُمَّ جَاءَ يَتَغَدَّى مَعَ الْقَوْمِ فَلَمَّا رَأَى ضَعَفَتَهُمْ وَرِقَّةَ ظَهْرِهِمْ خَرَجَ يَعْدُو إِلَى جَمَلِهِ فَأَطْلَقَهُ ثُمَّ أَنَاخَهُ فَقَعَدَ عَلَيْهِ ثُمَّ خَرَجَ يَرْكُضُهُ وَاتَّبَعَهُ رَجُلٌ مِنْ أَسْلَمَ عَلَى نَاقَةٍ وَرْقَاءَ هِيَ أَمْثَلُ ظَهْرِ الْقَوْمِ - قَالَ -فَخَرَجْتُ أَعْدُو فَأَدْرَكْتُهُ وَرَأْسُ النَّاقَةِ عِنْدَ وَرِكِ الْجَمَلِ وَكُنْتُ عِنْدَ وَرِكِ النَّاقَةِ ثُمَّ تَقَدَّمْتُ حَتَّى كُنْتُ عِنْدَ وَرِكِ الْجَمَلِ ثُمَّ تَقَدَّمْتُ حَتَّى أَخَذْتُ بِخِطَامِ الْجَمَلِ فَأَنَخْتُهُ فَلَمَّا وَضَعَ رُكْبَتَهُ بِالأَرْضِ اخْتَرَطْتُ سَيْفِي فَأَضْرِبَ رَأْسَهُ فَنَدَرَ فَجِئْتُ بِرَاحِلَتِهِ وَمَا عَلَيْهَا أَقُودُهَا فَاسْتَقْبَلَنِي رَسُولُ اللَّهِ ﷺ فِي النَّاسِ مُقْبِلاً فَقَالَ " مَنْ قَتَلَ الرَّجُلَ " . فَقَالُوا سَلَمَةُ بْنُ الأَكْوَعِ. قَالَ " لَهُ سَلَبُهُ أَجْمَعُ " .قَالَ هَارُونُ هَذَا لَفْظُ هَاشِمٍ.
সালামাহ ইবনুল আকওয়া‘ (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতা সালামাহ (রাঃ) আমাকে বলেছেন, আমি রাসূলুল্লাহর (ﷺ) সঙ্গী হয়ে হাওয়াযিন গোত্রের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেছি। আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম। আর আমাদের অধিকাংশ লোক ছিল পদাতিক ও দুর্বল। ইতোমধ্যে এক ব্যক্তি লাল রঙের একটি উটে চড়ে আমাদের কাছে এলো। সে উটের কোমর থেকে রশি খুলে তার উটটিকে বেঁধে রেখে লোকদের সঙ্গে খেতে বসলো। সে তাঁদের শারীরিক দুর্বলতা ও বাহনের স্বল্পতা লক্ষ্য করে দৌড়ে তার উটের কাছে গিয়ে উটের রশি খুলে সেটাকে বসিয়ে তার পিঠে চড়লো। অতঃপর তার উট হাঁকিয়ে চলে গেলো।আসলাম গোত্রের এক ব্যক্তি ছাই রঙের একটি উষ্ট্রী নিয়ে তার পিছু করলো। দলের মধ্যে এটাই ছিল সেরা সওয়ারী। বর্ণনাকারী বলেন, আমি দৌড়ে তার পিছনে ছুটলাম। আমি যখন তার নিকট পৌঁছি তখন উষ্ট্রীর মাথা ছিল ঐ গুপ্তচরের উটের পাছার নিকটে। আমি সামনে এগিয়ে তার উটের পিছু ধরে ফেলি এবং আমি আরো এগিয়ে তার উটের লাগাম ধরে ফেলি এবং উটটিকে বসিয়ে দেই। উটটি হাঁটু গেড়ে বসলে আমি খাপ থেকে তরবারী বের করে লোকটির মাথায় আঘাত হানলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি তার বাহন ও মালপত্র নিয়ে আসলাম। রাসূলুল্লাহ (ﷺ) সকলের মাঝখান দিয়ে আমার সামনে এসে বললেনঃ কে লোকটিকে হত্যা করেছে? লোকেরা বললো, সালামাহ ইবনুল আকওয়া’। তিনি বললেনঃ নিহতের সব মালপত্র তার প্রাপ্য।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে সালামা ইবনু আকওয়া (রাঃ)-এর একটি যুদ্ধের ঘটনা এসেছে। হাওয়াজিনের বিরুদ্ধে যুদ্ধে মুসলিমদের অনেকেই পদাতিক ও দুর্বল ছিলেন। এক ব্যক্তি উটে এসে মুসলিমদের অবস্থা দেখে পালাতে থাকে। সালামা (রাঃ) দ্রুত তার পিছু নেন, উটের লাগাম ধরেন, তাকে থামান এবং হত্যা করেন। এরপর তার বাহন ও মালপত্র নিয়ে ফিরে আসেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, কে লোকটিকে হত্যা করেছে? লোকেরা বলে, সালামা ইবনু আকওয়া। তখন নবী صلى الله عليه وسلم বলেন, নিহতের সব মালপত্র তার প্রাপ্য। এই হাদিসে যুদ্ধের বিশেষ নিয়ম, সাহসিকতা এবং নেতৃত্বের অনুমোদনের বিষয় আছে। এটি সাধারণ সম্পদ গ্রহণের নিয়ম নয়; বরং যুদ্ধক্ষেত্রের নির্দিষ্ট বিধানের সঙ্গে যুক্ত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যুদ্ধক্ষেত্রে সাহসিক কাজের স্বীকৃতি দেওয়া হয়েছে।
- নিহত শত্রুর মালপত্র বিষয়ে নেতৃত্বের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।
- হাদিসটি যুদ্ধের নির্দিষ্ট বিধানের সঙ্গে যুক্ত।
- দলের দুর্বল অবস্থাতেও দায়িত্বশীলতা দেখা যায়।
