১৫/১১৬. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৬৬২ - উহুদের তীরন্দাজদের আনুগত্যের শিক্ষা

আক্রমণের উদ্দেশ্যে ওঁৎ পেতে থাকা

উহুদের তীরন্দাজদের ঘটনা ও আনুগত্যের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৬২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ، يُحَدِّثُ قَالَ جَعَلَ رَسُولُ اللَّهِ ﷺ عَلَى الرُّمَاةِ يَوْمَ أُحُدٍ - وَكَانُوا خَمْسِينَ رَجُلاً - عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ وَقَالَ «إِنْ رَأَيْتُمُونَا تَخَطَّفُنَا الطَّيْرُ فَلاَ تَبْرَحُوا مِنْ مَكَانِكُمْ هَذَا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ وَإِنْ رَأَيْتُمُونَا هَزَمْنَا الْقَوْمَ وَأَوْطَأْنَاهُمْ فَلاَ تَبْرَحُوا حَتَّى أُرْسِلَ إِلَيْكُمْ». قَالَ فَهَزَمَهُمُ اللَّهُ . قَالَ فَأَنَا وَاللَّهِ رَأَيْتُ النِّسَاءَ يَشْتَدِدْنَ عَلَى الْجَبَلِ فَقَالَ أَصْحَابُ عَبْدِ اللَّهِ بْنِ جُبَيْرٍ الْغَنِيمَةَ أَىْ قَوْمِ الْغَنِيمَةَ ظَهَرَ أَصْحَابُكُمْ فَمَا تَنْتَظِرُونَ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ جُبَيْرٍ أَنَسِيتُمْ مَا قَالَ لَكُمْ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالُوا وَاللَّهِ لَنَأْتِيَنَّ النَّاسَ فَلَنُصِيبَنَّ مِنَ الْغَنِيمَةِ فَأَتَوْهُمْ فَصُرِفَتْ وُجُوهُهُمْ وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ .

বারা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) উহুদের যুদ্ধের দিন ‘আবদুল্লাহ ইবনু জুবাইরের (রাঃ) পঞ্চাশজন তীরন্দাজের নেতা নিযুক্ত করলেন। তিনি তাদেরকে সতর্কতামূলক বললেনঃ যদি তোমরা দেখ পাখি আমাদের গোশত ছিঁড়ে খাচ্ছে, তবুও তোমাদের ডেকে না পাঠানো পর্যন্ত তোমরা এ স্থান ত্যাগ করবে না। আর যদি দেখো, আমরা শত্রুদের পরাজিত করেছি, তবুও ডেকে না পাঠানো পর্যন্ত তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না।বর্ণনাকারী বলেন, আল্লাহ মুশরিকদের পর্যুদস্ত করলেন। আল্লাহর শপথ! আমি দেখলাম, শত্রুপক্ষের নারীরা (পালানোর জন্য) পাহাড়ে উঠছে। ‘আবদুল্লাহ ইবনু জুবাইরের (রাঃ) সাথীরা বললো, হে লোকেরা! গনীমাতের মাল সংগ্রহ করো। তোমাদের সাথীরা যুদ্ধে বিজয়ী হয়েছে। এখনও কিসের জন্য অপেক্ষা করছো? একথা শুনে ‘আবদুল্লাহ ইবনু জুবাইর (রাঃ) বললেন, রাসূলুল্লাহর (ﷺ) নির্দেশ কি তোমরা ভুলে গেছো? তারা বললো, আল্লাহর শপথ! আমরা নিশ্চয়ই যাবো এবং গনীমাত সংগ্রহ করবো। তারা চলে গেলো। ফলে তাদের মুখের উপর মারা হলো এবং তারা পরাজিত হলো।

সুনানে আবূ দাউদ হাদিস ২৬৬২-এর সারসংক্ষেপ

এই হাদিসে উহুদের যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবদুল্লাহ ইবনু জুবাইর (রাঃ)-কে পঞ্চাশজন তীরন্দাজের নেতা করেন এবং স্পষ্ট নির্দেশ দেন—যত কঠিন অবস্থাই হোক, ডেকে না পাঠানো পর্যন্ত তারা জায়গা ছাড়বে না। এমনকি মুসলিমদের উপর পাখি গোশত ছিঁড়ে খাচ্ছে দেখলেও নয়, আবার শত্রু পরাজিত হলেও নয়। কিন্তু যখন শত্রুরা পিছু হটল, কিছু তীরন্দাজ গনীমতের দিকে যেতে চাইল। নেতা তাদের রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ স্মরণ করিয়ে দিলেও তারা স্থান ছেড়ে যায়। ফল হিসেবে পরিস্থিতি বদলে যায় এবং তারা পরাজয়ের মুখে পড়ে। এই হাদিসের মূল শিক্ষা হলো রাসূলের নির্দেশ মানা, যুদ্ধের নিয়ম মেনে চলা এবং লাভের আশায় দায়িত্ব না ছাড়ার গুরুত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ মানা মুমিনের দায়িত্ব।
  • দায়িত্বের জায়গা লাভের আশায় ছেড়ে দেওয়া ক্ষতির কারণ হতে পারে।
  • নেতার সতর্কতা শুনে ধৈর্য রাখা জরুরি।
  • গনীমতের লোভ যুদ্ধের শৃঙ্খলা নষ্ট করতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন