১৫/১৩১. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৯২ - জয়নাবের হার ও বন্দীমুক্তি
মালের বিনিময়ে বন্দীদের মুক্তি দেয়া
জয়নাবের হার, খাদিজার স্মৃতি ও বন্দীমুক্তি
সুনানে আবূ দাউদ : ২৬৯২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৯২
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادٍ، عَنْ أَبِيهِ، عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا بَعَثَ أَهْلُ مَكَّةَ فِي فِدَاءِ أَسْرَاهُمْ بَعَثَتْ زَيْنَبُ فِي فِدَاءِ أَبِي الْعَاصِ بِمَالٍ وَبَعَثَتْ فِيهِ بِقِلاَدَةٍ لَهَا كَانَتْ عِنْدَ خَدِيجَةَ أَدْخَلَتْهَا بِهَا عَلَى أَبِي الْعَاصِ . قَالَتْ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ ﷺ رَقَّ لَهَا رِقَّةً شَدِيدَةً وَقَالَ «إِنْ رَأَيْتُمْ أَنْ تُطْلِقُوا لَهَا أَسِيرَهَا وَتَرُدُّوا عَلَيْهَا الَّذِي لَهَا». فَقَالُوا نَعَمْ . وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ أَخَذَ عَلَيْهِ أَوْ وَعَدَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَ زَيْنَبَ إِلَيْهِ وَبَعَثَ رَسُولُ اللَّهِ ﷺ زَيْدَ بْنَ حَارِثَةَ وَرَجُلاً مِنَ الأَنْصَارِ فَقَالَ «كُونَا بِبَطْنِ يَأْجِجَ حَتَّى تَمُرَّ بِكُمَا زَيْنَبُ فَتَصْحَبَاهَا حَتَّى تَأْتِيَا بِهَا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাক্কাহবাসীরা যখন তাদের বন্দীদের মুক্তিপণের অর্থ পাঠায় তখন যাইনাব (রাঃ) আবূল ‘আসের মুক্তিপণ এবং সাথে তাঁর গলার হার পাঠান। মা খাদীজাহ (রাঃ) আবূল ‘আসের সাথে বিয়েতে হারটি তাঁকে উপহার দিয়েছিলেন। ‘আয়িশাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হারটি দেখে খাদিজা্র কথা মনে পড়ে যায়। তিনি আবেগাপ্লুত হয়ে সাহাবীদের বললেনঃযদি তোমরা ভালো মনে করো তাহলে যাইনাবের বন্দীকে ছেড়ে দাও এবং তাঁর প্রেরিত মুক্তিপণও তাঁকে ফেরত দিয়ে দাও।সাহাবীরা বললেন, হ্যাঁ ঠিক আছে। আবূল ‘আসের কাছে থেকে রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে প্রতিশ্রুতি নিলেন যে, সে যাইনাবকে তাঁর কাছে আসার পথ পরিষ্কার করে দিবে। তাঁকে নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে যায়িদ ইবনু হারিসাহ (রাঃ) এবং একজন আনসারীকে পাঠান। তিনি তাদেরকে বললেনঃতোমরা ইয়াজিজ উপত্যকায় অবস্থান করবে। যাইনাব তোমাদের সাথে ঐ স্থানে একত্র হলে তোমরা তাঁকে নিয়ে চলে আসবে।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে বদরের বন্দী মুক্তিপণের একটি আবেগময় ঘটনা এসেছে। মক্কাবাসীরা বন্দীদের মুক্তিপণের অর্থ পাঠালে জয়নাব (রাঃ) আবু আসের মুক্তিপণের জন্য অর্থ পাঠান এবং সঙ্গে তার গলার হারও দেন। এই হারটি খাদিজা (রাঃ) তাকে আবু আসের সঙ্গে বিয়ের সময় দিয়েছিলেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) হারটি দেখে খাদিজা (রাঃ)-এর কথা মনে করেন এবং গভীরভাবে আবেগাপ্লুত হন। তিনি সাহাবীদের বলেন, তারা চাইলে জয়নাবের বন্দীকে ছেড়ে দিতে এবং তার পাঠানো জিনিস ফিরিয়ে দিতে পারে। সাহাবীরা সম্মত হন। এরপর আবু আসের কাছ থেকে জয়নাবকে যাওয়ার পথ করে দেওয়ার প্রতিশ্রুতি নেওয়া হয়। এই হাদিসে পরিবার, স্মৃতি, বন্দীমুক্তি এবং সাহাবীদের সম্মতির সুন্দর মিল দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জয়নাব (রাঃ) স্বামীর মুক্তিপণের জন্য নিজের মূল্যবান হার পাঠান।
- নবী (صلى الله عليه وسلم) খাদিজা (রাঃ)-এর স্মৃতিতে আবেগাপ্লুত হন।
- সাহাবীদের সম্মতিকে গুরুত্ব দিয়ে বন্দী মুক্তির কথা বলা হয়।
- প্রতিশ্রুতি নিয়ে জয়নাব (রাঃ)-এর পথ পরিষ্কার করা হয়।
