১৫/১৫৫. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৭৩৬ - হুদাইবিয়া ও খাইবারের গনীমত
পদাতিকের জন্য এক অংশ
হুদাইবিয়ার বিজয় ও খাইবারের গনীমত বণ্টন
সুনানে আবূ দাউদ : ২৭৩৬
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭৩৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ بْنِ مُجَمِّعِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيُّ، قَالَ سَمِعْتُ أَبِي يَعْقُوبَ بْنَ مُجَمِّعٍ، يَذْكُرُ عَنْ عَمِّهِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ الأَنْصَارِيِّ، عَنْ عَمِّهِ، مُجَمِّعِ بْنِ جَارِيَةَ الأَنْصَارِيِّ وَكَانَ أَحَدَ الْقُرَّاءِ الَّذِينَ قَرَءُوا الْقُرْآنَ قَالَ شَهِدْنَا الْحُدَيْبِيَةَ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ فَلَمَّا انْصَرَفْنَا عَنْهَا إِذَا النَّاسُ يَهُزُّونَ الأَبَاعِرَ فَقَالَ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ مَا لِلنَّاسِ قَالُوا أُوحِيَ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ .فَخَرَجْنَا مَعَ النَّاسِ نُوجِفُ فَوَجَدْنَا النَّبِيَّ ﷺ وَاقِفًا عَلَى رَاحِلَتِهِ عِنْدَ كُرَاعِ الْغَمِيمِ فَلَمَّا اجْتَمَعَ عَلَيْهِ النَّاسُ قَرَأَ عَلَيْهِمْ ﴾ إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا ﴿ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَفَتْحٌ هُوَ قَالَ " نَعَمْ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّهُ لَفَتْحٌ " . فَقُسِّمَتْ خَيْبَرُ عَلَى أَهْلِ الْحُدَيْبِيَةِ فَقَسَّمَهَا رَسُولُ اللَّهِ ﷺ عَلَى ثَمَانِيَةَ عَشَرَ سَهْمًا وَكَانَ الْجَيْشُ أَلْفًا وَخَمْسَمِائَةٍ فِيهِمْ ثَلاَثُمِائَةِ فَارِسٍ فَأَعْطَى الْفَارِسَ سَهْمَيْنِ وَأَعْطَى الرَّاجِلَ سَهْمًا .قَالَ أَبُو دَاوُدَ حَدِيثُ أَبِي مُعَاوِيَةَ أَصَحُّ وَالْعَمَلُ عَلَيْهِ وَأَرَى الْوَهَمَ فِي حَدِيثِ مُجَمِّعٍ أَنَّهُ قَالَ ثَلاَثُمِائَةِ فَارِسٍ وَكَانُوا مِائَتَىْ فَارِسٍ .
মুজাম্মি' ইবনু জারিয়াহ আল-আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ছিলেন অন্যতম ক্বারী। আমরা রাসূলুল্লাহর (ﷺ) সাথে হুদায়বিয়াতে ছিলাম। আমরা সেখান থেকে প্রত্যাবর্তন করলে লোকেরা তাদের উটগুলোকে এক স্থানে সমবেত হওয়ার জন্য দ্রুত হাঁকাতে লাগলো। লোকেরা পরস্পর বলাবলি করলো, দ্রুত হাঁকানোর কারণ কি? পরে তারা জানতে পারলো, নবী (ﷺ)-এর উপর ওহী অবতীর্ণ হয়েছে। অন্যান্য লোকের সাথে আমরাও জলদি করে ছুটলাম।আমরা 'কুরাউল গামীম' নামক স্থানে পৌঁছে নবী (ﷺ)-কে তাঁর সওয়ারীতে বসা দেখতে পেলাম। লোকেরা তাঁর কাছে সমবেত হলে তিনি তাদেরকে "ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবীনা" নামক সূরা পড়ে শুনালেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! এটা কি বিজয়? তিনি বললেনঃ হাঁ, ঐ সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! এটাই বিজয়।যারা হুদায়বিয়ায় যোগদান করেছে তাদের মাঝে খায়বারের গনীমাত বন্টন করা হয়। রাসূলুল্লাহ (ﷺ) প্রাপ্ত গনীমাত আঠার ভাগে বিভক্ত করেন। যোদ্ধা ছিল পনের শত এবং এর মধ্যে অশ্বারোহী ছিল তিনশো। তিনি অশ্বারোহীদের দুই ভাগ এবং পদাতিকদের এক ভাগ করে গনীমাত প্রদান করলেন।
আবূ দাঊদ (রহঃ) বলেন, আবূ মু'আবিয়হ (রহঃ) বর্ণিত হাদীসটি অধিক সহীহ। এ হাদীসের উপরই আমল করা হয়। আমার মতে মুজাম্মি'র (রাঃ) হাদীসে ভুল আছে। কারণ তিনি বলেছেন, অশ্বারোহী ছিল তিনশো, অথচ অশ্বারোহী ছিল দুইশো।
সুনানে আবূ দাউদ হাদিস ২৭৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুদাইবিয়া থেকে ফেরার সময় ওহী নাযিল হওয়া এবং সূরা ফাতহ তিলাওয়াতের ঘটনা এসেছে। লোকেরা জিজ্ঞেস করলে নবী (صلى الله عليه وسلم) শপথ করে বলেন, এটিই বিজয়। এরপর বর্ণনায় খাইবারের গনীমত হুদাইবিয়ায় অংশগ্রহণকারীদের মাঝে বণ্টনের কথা এসেছে। গনীমত আঠারো ভাগে বিভক্ত করা হয়। বর্ণনায় সৈন্য সংখ্যা, অশ্বারোহীর সংখ্যা এবং অশ্বারোহী ও পদাতিকের অংশের কথাও এসেছে। আবু দাউদ (রহঃ) শেষে বলেন, আবু মু’আবিয়ার বর্ণনা অধিক সহীহ এবং মুজাম্মি‘র বর্ণনায় অশ্বারোহীর সংখ্যায় ভুল আছে বলে তাঁর ধারণা। এই হাদিসে হুদাইবিয়া, সূরা ফাতহ, খাইবারের গনীমত এবং অশ্বারোহীর অংশ—সব একসঙ্গে এসেছে। তবে সংখ্যার বিষয়ে বর্ণনার মন্তব্য সতর্কতার সঙ্গে বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) হুদাইবিয়াকে বিজয় বলে ঘোষণা করেছেন।
- খাইবারের গনীমত হুদাইবিয়ায় অংশগ্রহণকারীদের মাঝে বণ্টনের কথা এসেছে।
- অশ্বারোহী ও পদাতিকের অংশ আলাদা ছিল।
- হাদিসের শেষে বর্ণনার শুদ্ধতা বিষয়ে আবু দাউদ (রহঃ)-এর মন্তব্য আছে।
