১৫/১৫৬. অধ্যায়ঃ
সুনানে আবূ দাউদ হাদিস ২৭৪০ - তরবারি ও সূরা আনফাল
গনীমাত থেকে কাউকে পুরস্কার দেয়া
বদরের তরবারি ও আনফালের আয়াত
সুনানে আবূ দাউদ : ২৭৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭৪০
حَدَّثَنِي هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ عَاصِمٍ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ جِئْتُ إِلَى النَّبِي ﷺ يَوْمَ بَدْرٍ بِسَيْفٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ اللَّهَ قَدْ شَفَى صَدْرِي الْيَوْمَ مِنَ الْعَدُوِّ فَهَبْ لِي هَذَا السَّيْفَ . قَالَ " إِنَّ هَذَا السَّيْفَ لَيْسَ لِي وَلاَ لَكَ» فَذَهَبْتُ وَأَنَا أَقُولُ يُعْطَاهُ الْيَوْمَ مَنْ لَمْ يُبْلِ بَلاَئِي .فَبَيْنَا أَنَا إِذْ جَاءَنِي الرَّسُولُ فَقَالَ أَجِبْ . فَظَنَنْتُ أَنَّهُ نَزَلَ فِيَّ شَىْءٌ بِكَلاَمِي فَجِئْتُ فَقَالَ لِي النَّبِيُّ ﷺ " إِنَّكَ سَأَلْتَنِي هَذَا السَّيْفَ وَلَيْسَ هُوَ لِي وَلاَ لَكَ وَإِنَّ اللَّهَ قَدْ جَعَلَهُ لِي فَهُوَ لَكَ ثُمَّ قَرَأَ ﴾يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ قُلِ الأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ } إِلَى آخِرِ الآيَةِ».قَالَ أَبُو دَاوُدَ قِرَاءَةُ ابْنِ مَسْعُودٍ يَسْأَلُونَكَ النَّفْلَ .
সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বদর যুদ্ধ শেষে একটি তরবারি নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) কাছে গিয়ে বলি, হে আল্লাহর রাসূল! নিশ্চয়ই আল্লাহ আজকের দিন শত্রু নিধনের ব্যাপারে আমার অন্তরকে নিরাময় দিয়েছেন। সুতরাং এই তরবারি আমাকে দিয়ে দিন। তিনি বললেনঃ এটা আমারও নয় তোমারও নয়। তখন আমি এই বলতে বলতে ফিরে যাই যে, আজকের এ তরবারি এমন লোককে দেয়া হবে, যুদ্ধের ময়দানে যে আমার মত পরীক্ষার সম্মুখীন হয়নি।এমন সময় রাসূলুল্লাহর (ﷺ) দূত আমার কাছে এসে বললো, চলো। আমি ভাবলাম, আমার ঐ কথার কারণে আমার বিরুদ্ধে কিছু অবতীর্ণ হয়েছে। আমি আসলে নবী (ﷺ) আমাকে বললেনঃ তুমি আমার কাছে এ তরবারিটা চেয়েছিলে, তখন এর মালিকানা আমারও ছিল না, তোমারও ছিল না। এখন আল্লাহ আমাকে এটা দান করেছেন। কাজেই এটা এখন তোমার।অতঃপর তিনি এ আয়াত পড়লেনঃ “তারা আপনাকে গনীমাতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, গনীমাতের মাল আল্লাহ ও তাঁর রাসূলের...” আয়াতের শেষ পর্যন্ত (সূরা আল-আনফালঃ ১)।
ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু মাসউদ (রাঃ) এর ক্বিরাআত হলোঃ ‘ইয়াসআলূনাকান-নাফলা’।
সুনানে আবূ দাউদ হাদিস ২৭৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বদর যুদ্ধ শেষে এক সাহাবির তরবারি নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে যাওয়ার ঘটনা এসেছে। তিনি বলেন, আল্লাহ আজ শত্রু নিধনের ব্যাপারে তাঁর অন্তরকে নিরাময় দিয়েছেন, তাই তরবারিটি তাঁকে দেওয়া হোক। নবী (صلى الله عليه وسلم) প্রথমে বলেন, এটি তাঁরও নয়, তোমারও নয়। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর দূত তাঁকে ডাকেন। তিনি ভাবেন, তাঁর কথার কারণে হয়তো কিছু নাজিল হয়েছে। তখন নবী (صلى الله عليه وسلم) জানান, তখন তরবারির মালিকানা তাঁর ছিল না; এখন আল্লাহ তাঁকে তা দিয়েছেন, তাই এটি ওই সাহাবির। এরপর তিনি সূরা আল-আনফালের আয়াত পাঠ করেন। হাদিসটি গনীমতের মালিকানা, আনফাল এবং নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশে বণ্টনের বিষয় খুব সুন্দরভাবে তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গনীমতের মাল ব্যক্তিগতভাবে দাবি করার বিষয় নয়।
- নবী (صلى الله عليه وسلم) প্রথমে তরবারির মালিকানা নিজের বা সাহাবির নয় বলে জানান।
- আল্লাহর পক্ষ থেকে মালিকানা নির্ধারিত হওয়ার পর তরবারি দেওয়া হয়।
- সূরা আনফালের আয়াত গনীমতের বিষয়ে মূল নির্দেশনা হিসেবে এসেছে।
