১৫/১৭৩. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৭৭৩ - সফর শেষে মসজিদে দুই রাকাত

সুসংবাদ দাতাকে উপহার দেয়া

সফর শেষে মসজিদে দুই রাকাত: কাবের সুসংবাদ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭৭৩

حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ بَدَأَ بِالْمَسْجِدِ فَرَكَعَ فِيهِ رَكْعَتَيْنِ ثُمَّ جَلَسَ لِلنَّاسِ . وَقَصَّ ابْنُ السَّرْحِ الْحَدِيثَ قَالَ وَنَهَى رَسُولُ اللَّهِ ﷺ الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا أَيُّهَا الثَّلاَثَةُ حَتَّى إِذَا طَالَ عَلَىَّ تَسَوَّرْتُ جِدَارَ حَائِطِ أَبِي قَتَادَةَ وَهُوَ ابْنُ عَمِّي فَسَلَّمْتُ عَلَيْهِ فَوَاللَّهِ مَا رَدَّ عَلَىَّ السَّلاَمَ ثُمَّ صَلَّيْتُ الصُّبْحَ صَبَاحَ خَمْسِينَ لَيْلَةً عَلَى ظَهْرِ بَيْتٍ مِنْ بُيُوتِنَا فَسَمِعْتُ صَارِخًا يَا كَعْبُ بْنَ مَالِكٍ أَبْشِرْ. فَلَمَّا جَاءَنِي الَّذِي سَمِعْتُ صَوْتَهُ يُبَشِّرُنِي نَزَعْتُ لَهُ ثَوْبَىَّ فَكَسَوْتُهُمَا إِيَّاهُ فَانْطَلَقْتُ حَتَّى إِذَا دَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا رَسُولُ اللَّهِ ﷺ جَالِسٌ فَقَامَ إِلَىَّ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ يُهَرْوِلُ حَتَّى صَافَحَنِي وَهَنَّأَنِي .

কা‘ব ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সফর থেকে ফিরে এসে প্রথমে মসজিদে ঢুকতেন। তারপর দু’ রাক‘আত সালাত আদায় করে লোকদের নিয়ে বসতেন। অতঃপর বর্ণনাকারী ইবনুস সারহ পুরো হাদীসটি বর্ণনা করেন। কা’ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের তিনজনের সাথে কথাবার্তা বলতে সবাইকে নিষেধ করলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। একদিন আমি আমার চাচাতো ভাই আবূ কাতাদাহর (রাঃ) বাগানের দেয়াল টপকে সেখানে ঢুকে তাঁকে সালাম করি। আল্লাহর শপথ! তিনি আমার সালামের উত্তর দেননি।অতঃপর পঞ্চাশ দিনের দিন সকালে আমি ঘরের ছাদের উপর ফাজরের সালাত আদায় করলাম। এমন সময় শব্দ শুনতে পেলাম, এক ব্যক্তি চিৎকার দিয়ে বলছে, হে কা‘ব ইবনু মালিক! তোমার জন্য সুসংবাদ। অতঃপর ঐ সুসংবাদদাতা আমার কাছে আসলে আমি আমার দুইখানা কাপড় খুলে তাঁকে পরিয়ে দিলাম। আমি উঠে সরাসরি মসজিদে নাববীতে গিয়ে উপস্থিত হয়ে দেখি, রাসূলুল্লাহ (ﷺ) বসে আছেন। তখন তালহা ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) দ্রুত আমার দিকে এসে আমার সাথে মুসাফাহা করলেন এবং আমাকে মোবারকবাদ জানালেন।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। প্রথমত, নবীজি (صلى الله عليه وسلم) সফর থেকে ফিরলে আগে মসজিদে প্রবেশ করতেন, সেখানে দুই রাকাত সালাত আদায় করতেন, তারপর মানুষের সঙ্গে বসতেন। দ্বিতীয়ত, কাব ইবনু মালিক (রাঃ)-এর দীর্ঘ ঘটনার একটি অংশ এসেছে। নবীজি (صلى الله عليه وسلم) তিনজনের সঙ্গে কথা বলা থেকে মুসলিমদের বিরত থাকতে বলেন। কাব (রাঃ) পঞ্চাশ দিনের সকালে সুসংবাদ শুনলেন। সুসংবাদদাতাকে তিনি নিজের দুই কাপড় দিয়ে দিলেন। এরপর মসজিদে গিয়ে দেখলেন নবীজি (صلى الله عليه وسلم) বসে আছেন; তালহা (রাঃ) উঠে এসে তাঁর সঙ্গে মুসাফাহা করেন এবং মোবারকবাদ জানান। হাদিসে সফর শেষে সালাত, ধৈর্য ও সুসংবাদে আনন্দের ছবি দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সফর থেকে ফিরে মসজিদে গিয়ে দুই রাকাত সালাত পড়া নবীজির আমল।
  • কাব (রাঃ)-এর ঘটনায় দীর্ঘ অপেক্ষা ও ধৈর্যের শিক্ষা আছে।
  • সু সংবাদ পেলে কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করা যায়।
  • তালহা (রাঃ)-এর আচরণ ভাইয়ের আনন্দে অংশ নেওয়ার সুন্দর উদাহরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন