১৫/১৭৪. অধ্যায়ঃ

সুনানে আবূ দাউদ হাদিস ২৭৭৫ - শাফা’আত ও শুকরিয়ার সিজদা

কৃতজ্ঞতাস্বরূপ সিজদা

শাফা’আত ও শুকরিয়ার সিজদা: উম্মতের জন্য দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭৭৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنِي مُوسَى بْنُ يَعْقُوبَ، عَنِ ابْنِ عُثْمَانَقَالَ أَبُو دَاوُدَ وَهُوَ يَحْيَى بْنُ الْحَسَنِ بْنِ عُثْمَانَ عَنِ الأَشْعَثِ بْنِ إِسْحَاقَ بْنِ سَعْدٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ مِنْ مَكَّةَ نُرِيدُ الْمَدِينَةَ فَلَمَّا كُنَّا قَرِيبًا مِنْ عَزْوَرَا نَزَلَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلاً ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ فَدَعَا اللَّهَ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا فَمَكَثَ طَوِيلاً ثُمَّ قَامَ فَرَفَعَ يَدَيْهِ سَاعَةً ثُمَّ خَرَّ سَاجِدًا ذَكَرَهُ أَحْمَدُ ثَلاَثًا قَالَ " إِنِّي سَأَلْتُ رَبِّي وَشَفَعْتُ لأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا شُكْرًا لِرَبِّي ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لأُمَّتِي فَأَعْطَانِي ثُلُثَ أُمَّتِي فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي شُكْرًا ثُمَّ رَفَعْتُ رَأْسِي فَسَأَلْتُ رَبِّي لأُمَّتِي فَأَعْطَانِي الثُّلُثَ الآخَرَ فَخَرَرْتُ سَاجِدًا لِرَبِّي " .قَالَ أَبُو دَاوُدَ أَشْعَثُ بْنُ إِسْحَاقَ أَسْقَطَهُ أَحْمَدُ بْنُ صَالِحٍ حِينَ حَدَّثَنَا بِهِ فَحَدَّثَنِي بِهِ عَنْهُ مُوسَى بْنُ سَهْلٍ الرَّمْلِيُّ .

সা’দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (সা’দ) বলেন, আমরা রাসূলুল্লাহর (ﷺ) সাথে মাক্কাহ থেকে মাদীনাহর দিকে রওয়ানা হলাম। অতঃপর আমরা ‘আযওয়ারা’ নামক স্থানের নিকটে পৌঁছালে তিনি বাহন থেকে নেমে আল্লাহর নিকট হাত তুলে কিছুক্ষণ দোয়া করে সিজদায় লুটিয়ে পড়েন। তিনি অনেকক্ষণ সিজদায় থাকলেন। অতঃপর সিজদা থেকে উঠে পুনরায় মহান আল্লাহর কাছে হাত তুলে কিছুক্ষণ দোয়া করে আবার সিজদা করলেন এবং অনেকক্ষণ সিজদায় থাকলেন। আবার উঠে দু’হাত তুলে দোয়া করলেন এবং সিজদায় করলেন। বর্ণনাকারী আহমাদ বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এরূপ তিনবার করলেন।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমি আমার রব্বের নিকট আবেদন করেছি এবং আমার উম্মাতের জন্য সুপারিশ করেছি। আমাকে এক-তৃতীয়াংশ উম্মাতের জন্য শাফা’আতের অনুমতি দেয়া হয়েছে। তাই কৃতজ্ঞতা স্বরূপ আমি সিজদাতে লুটিয়ে পড়েছি। আবার মাথা তুলে আমার রব্বের নিকট উম্মাতের জন্য আবেদন করেছি। তিনি আমাকে আমার উম্মাতের আরো এক-তৃতীয়াংশের জন্য শাফ’আত করার অনুমতি দিলেন। আমি পুনরায় সিজদায় অবনত হয় প্রভুকে কৃতজ্ঞতা জানাই। আমি পুনরায় মাথা তুলে আমার মহান রব্বের নিকট উম্মাতের জন্য দোয়া করি। তিনি আমাকে আরো এক-তৃতীয়াংশ উম্মাতের জন্য শাফা’আত করার অনুমতি দেন। আমি আমার প্রভুকে সিজদা করে শুকরিয়া জানাই।

আবূ দাঊদ (রহঃ) বলেন, এ হাদীস বর্ণনার সময় আহমাদ ইবনু সালিহ আমাদের কাছে আশ’আস ইবনু ইসহাক্বের নাম উল্লেখ না করেই মূসা ইবনু সাহল থেকে এ হাদীস বর্ণনা করেন।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উম্মতের জন্য দোয়া এবং শুকরিয়ার সিজদার ঘটনা এসেছে। মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার সময় আযওয়ারা নামক স্থানের কাছে তিনি নেমে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন। এরপর দীর্ঘ সিজদা করেন। তিনি এভাবে তিনবার দোয়া ও সিজদা করেন। পরে জানান, তিনি তাঁর রবের কাছে উম্মতের জন্য আবেদন করেছেন এবং শাফা’আত করেছেন। প্রতিবার তাঁকে উম্মতের এক-তৃতীয়াংশের জন্য অনুমতি দেওয়া হলে তিনি কৃতজ্ঞতায় সিজদায় পড়ে যান। এখানে মূল শিক্ষা হলো, নবীজি (صلى الله عليه وسلم)-এর উম্মতের প্রতি মমতা, দোয়ার গুরুত্ব এবং বড় দয়া পেলে আল্লাহর শুকরিয়া আদায়ের আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি (صلى الله عليه وسلم) উম্মতের জন্য দোয়া করেছেন।
  • শাফা’আতের অনুমতি পেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
  • বড় নিয়ামত পেলে সিজদায় শুকরিয়া আদায় করা হাদিসে এসেছে।
  • দোয়া ও সিজদা—দুটিই আল্লাহর কাছে বিনয়ের প্রকাশ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন