১/১৫. অধ্যায়ঃ
গোসলখানায় পেশাব করা
সুনানে আবু দাউদ : ২৮
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ دَاوُدَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حُمَيْدٍ الْحِمْيَرِيِّ، - وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ - قَالَ لَقِيتُ رَجُلاً صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ .
হুমাইদ ইবনু ‘আবদুর রহমান আল-হিম্য়ারী হতে বর্ণিতঃ
আমার সাথে এমন এক ব্যক্তির সাক্ষাৎ হয়, যিনি আবু হুরাইরা (রাঃ) এর মতই নবী (ﷺ) এর সাহচর্যে ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) প্রতিদিন চুল আঁচড়াতে অথবা গোসলখানায় পেশাব করতে নিষেধ করেছেন।
সহীহঃ মুসলিম।এ অনুচ্ছেদের হাদীস থেকে শিক্ষাঃ১। পবিত্রতা অর্জনের স্থানে পেশাব করা নিষেধ। কারো মতে, এ নিষেধাজ্ঞা মাকরূহ পর্যায়ের, হারাম নয়।২। হাদীসে গর্ব ও অহংকারের উদ্দেশ্যে প্রত্যহ চুল আঁচড়াতে নিষেধ করা হয়েছে।
