১৬/৮. অধ্যায়ঃ
জামাআতের পক্ষ হতে একটি বকরী কুরবানী করা সম্পর্কে
সুনানে আবু দাউদ : ২৮১০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৮১০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، - يَعْنِي الإِسْكَنْدَرَانِيَّ - عَنْ عَمْرٍو، عَنِ الْمُطَّلِبِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الأَضْحَى بِالْمُصَلَّى فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ مِنْ مِنْبَرِهِ وَأُتِيَ بِكَبْشٍ فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ وَقَالَ " بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي " .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
ঈদুল আজহা দিনে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। তিনি খুতবা শেষে মিম্বর থেকে নামলেন। একটি খাসি আনা হলো। রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে জবাই করলেন এবং বললেনঃ “আল্লাহর নামে শুরু করছি, আল্লাহু আকবার। এই কুরবানি আমার ও আমার উম্মতের যারা কুরবানি করতে অক্ষম তাদের পক্ষ থেকে।”
